1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:৪২|
Title :
দৈনিক আজকালের কন্ঠ পত্রিকা’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ব্রাহ্মণবাড়িয়া পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা কানাডায় টরেন্টোতে ভাতিজি সানিয়ার জন্য রেয়ালটর হিশাম চিশতির বর্ণাঢ্য জন্মদিন উৎসব পালন করে হৈ চৈ ফেলে দিয়েছে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি তারেক রহমানের বিরুদ্ধে অশালীন মন্তব্যের প্রতিবাদে সোনাইমুড়ীতে বিক্ষোভ মিছিল। ডাঃ শেখ ফরহাদ হোসেন অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় মুন্সিগঞ্জ জেলা ৯৩ বন্ধুদের পক্ষ থেকে অভিনন্দন দিনাজপুরের হিলিতে নিজ মেয়েকে ভুট্টার ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার পীরগাছায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন- সুন্দরগঞ্জের জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের (জাতীয় শ্রেষ্ঠ পুরুষ্কার প্রাপ্ত) এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, এপ্রিল ১৩, ২০২৬,
  • 4 Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার খাগড়াখানা গ্রামে নিহতের নিজ বাড়ির সামনের সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন (৪৭) ওই গ্রামের মৃত আজাহার আলী হাওলাদারের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৯টার দিকে প্রতিবেশী রাজ্জাক শিকদার ইকবালকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পর রাজ্জাকের বাবা রশিদ শিকদার ইকবালের স্বজনদের কাছে খবর দেন যে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে গেছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ইকবালকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার গলা, হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন ছিল। পরে তাকে উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বোন কুলসুম বেগম জানান, ইকবাল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি প্রায়ই রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করতেন এবং স্থানীয়দের সঙ্গে অস্বাভাবিক আচরণ করতেন। এ কারণে অতীতে একাধিকবার তিনি স্থানীয়দের মারধরের শিকারও হয়েছেন।
এ বিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
‎মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি:
মোবাইল ০১৭৪৭-৯৮৬৩৫৮ /০১৭৫৬-৫৫৫৩২১
তারিখ: ১৩ এপ্রিল ২০২৬

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

More News Of This Category
All rights reserved ©2026