1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৩:৪১|
Title :
ডাঃ শেখ ফরহাদ হোসেন অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় মুন্সিগঞ্জ জেলা ৯৩ বন্ধুদের পক্ষ থেকে অভিনন্দন দিনাজপুরের হিলিতে নিজ মেয়েকে ভুট্টার ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার পীরগাছায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন- সুন্দরগঞ্জের জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের (জাতীয় শ্রেষ্ঠ পুরুষ্কার প্রাপ্ত) এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে ইট ছুড়ে গুরুতর জখম   বিএনপির নাম ব্যবহার করে পটিয়া কাঁচাবাজার দখলের চেষ্টা কুকুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাজী মো. রুহুল আমিনের দোয়া ও সমর্থন কামনা: শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়ন পুত্রের হাতে পিতা খুন বড় ভাই গুরুতর আহত

কুকুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাজী মো. রুহুল আমিনের দোয়া ও সমর্থন কামনা:

আমজাদ হোসেন মিঠু জেলা প্রতিনিধির শ্রীনগর, মুন্সিগঞ্জ
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬,
  • 5 Time View

আমজাদ হোসেন মিঠু
জেলা প্রতিনিধির
শ্রীনগর, মুন্সিগঞ্জ
পবিত্র মাহে রমজান ও বাংলা নববর্ষের আমেজে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। আসন্ন এই নির্বাচনে কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন বিশিষ্ট সমাজসেবক হাজী মো. রুহুল আমিন।
সম্প্রতি এক শুভেচ্ছা বার্তায় তিনি কুকুটিয়া ইউনিয়নবাসী ও ভোটারদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে তার এই ইচ্ছার কথা জানান। হাজী মো. রুহুল আমিন ২নং ওয়ার্ডের পশ্চিম নওপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৭০ সালের ২৫ জুন জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মো. আবুল হাসেম খলিফা এবং মাতা ছানোয়ারা বেগম।
তৃণমূল থেকে বেড়ে ওঠা এই ব্যক্তিত্ব দীর্ঘ সময় ধরে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন। প্রার্থিতা প্রসঙ্গে হাজী মো. রুহুল আমিন বলেন, “আমি এই মাটির সন্তান। আপনাদের ভালোবাসা ও সাহচর্য নিয়েই আমার পথচলা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে আপনাদের সেবা করার সুযোগ চাই। আপনাদের মূল্যবান ভোট ও দোয়া যদি আমার সাথে থাকে, তবে ইনশাআল্লাহ্ আমি জয়ী হয়ে একটি সুন্দর সমাজ উপহার দেবো।”
তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে আরও বলেন, যদি নির্বাচিত হতে পারেন তবে কুকুটিয়া ইউনিয়নকে একটি
সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত এবং মাদকমুক্ত
আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। সেই সাথে এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নে নিজের সর্বোচ্চ বিলিয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় আপসহীন থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এলাকার সাধারণ ভোটারদের মতে, রুহুল আমিন একজন সজ্জন ও পরোপকারী মানুষ হিসেবে পরিচিত। তার এই প্রার্থিতা ঘোষণায় ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। কুকুটিয়ার সন্তান, ভাই ও বন্ধু হিসেবে তিনি সবার দোয়া ও আন্তরিক সহযোগিতা চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

More News Of This Category
All rights reserved ©2026