1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৫:৩১|
Title :
ডাঃ শেখ ফরহাদ হোসেন অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় মুন্সিগঞ্জ জেলা ৯৩ বন্ধুদের পক্ষ থেকে অভিনন্দন দিনাজপুরের হিলিতে নিজ মেয়েকে ভুট্টার ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার পীরগাছায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন- সুন্দরগঞ্জের জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের (জাতীয় শ্রেষ্ঠ পুরুষ্কার প্রাপ্ত) এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে ইট ছুড়ে গুরুতর জখম   বিএনপির নাম ব্যবহার করে পটিয়া কাঁচাবাজার দখলের চেষ্টা কুকুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাজী মো. রুহুল আমিনের দোয়া ও সমর্থন কামনা: শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়ন পুত্রের হাতে পিতা খুন বড় ভাই গুরুতর আহত

আশুগঞ্জে কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় পণ্যসহ ২ চোরাকারবারী গ্রেফতার।

জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধ
  • Update Time : শুক্রবার, মার্চ ১৩, ২০২৬,
  • 109 Time View

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় কসমেটিকস ও চকলেটসহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ মার্চ) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

আশুগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম বুধবার রাত সাড়ে ৭টার দিকে টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন একটি সাদা রঙের ছোট কাভার্ডভ্যান আটক করা হয়। পরে ভ্যানটিতে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা ৫০০ পিস মারগো সাবান, ৬০০ পিস মেহেদী, ৫০ জোড়া ফেসওয়াশ ও টুথপেস্ট এবং বিপুল পরিমাণ স্নিকার্স ও কিটক্যাট চকলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ঝালকাঠি জেলার নলছিটি থানার শরমহল গ্রামের মোঃ আনসার আলীর ছেলে মোঃ সুমন (৩৮) এবং সিলেট জেলার গোয়াইনঘাট থানার নিজধর গ্রামের কামাল উদ্দিনের ছেলে আব্দুল কাদির (২২)।

পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে মালামাল ও পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য যাচাই করা হচ্ছে এবং চোরাচালান চক্রের বাকি সদস্যদের বিষয়ে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
All rights reserved ©2026