1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:১৩|
Title :
শিরোনাম: ভারতে বাংলাদেশী শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবী হত্যাকান্ড! সুন্দরগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের রেজিস্ট্রেশন নিয়ে অবহিতকরণ সভা ত্রিশালে গাঁজা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মহিপুরে বিরোধপূর্ণ জমিতে পুন: স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলনে। ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের বাপ, ছেলে , মেয়ে মিলে ধান ব্যবসাহিত কে ব্ল্যাকমেইল ও লুটপাট থানার অভিযোগ। শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। গণভোটের রায় না মানলে আপনারাও নাই হয়ে যাবেন” ডা. শফিকুর রহমানের কঠোর হুশিয়ারি মিরসরাইয়ে হোটেল থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা আট শিক্ষক, এসএসসি পরীক্ষার্থী পাঁচজন—তবু শূন্য পাসের হার

কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, আগস্ট ৯, ২০২৬,
  • 14 Time View
27

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

এ সময় কলেজ ক্যাম্পাসে ভাঙচুরের অভিযোগ উঠেছে। পাশাপাশি কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

রোববার (৯ আগস্ট) দুপুরে কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

বিক্ষোভ চলাকালে কলেজ ক্যাম্পাসের কয়েকটি স্থানে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এতে কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের প্রশাসনিক কার্যক্রমে অনিয়ম, শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন বিষয়ে তারা দীর্ঘদিন ধরে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণ দাবি করে আসছেন।

এছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ও সংশ্লিষ্ট কর্মসূচি পালনের বিষয় নিয়েও কয়েকজন শিক্ষকের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ রয়েছে বলে তারা দাবি করেন।

কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক বাইজিদ আহমেদ বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো দীর্ঘদিনের। আমরা চাই কলেজ প্রশাসন শিক্ষার্থীদের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।”

তবে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে কলেজের অধ্যক্ষ আহাম্মদ উল্লাহ বলেন, “শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা তা যথাযথভাবে পালন করেছি। বৃষ্টির কারণে মাঠে অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তবে কলেজ ভবনের মিলনায়তনে জুলাই-আগস্টের সংশ্লিষ্ট কর্মসূচিগুলো যথাযথভাবে পালন করা হয়েছে।”

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।”ছাত্র ও শিক্ষকদের আলোচনা করে বিষয়টি সমাধানের জন্য বলা হয়েছে। বিক্ষোভ, ভাঙচুর অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026