1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৪১ Time View
47

আনিসুজ্জামান, জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে গণসংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।
গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশ ও জাতির কল্যাণে তাঁদের আত্মত্যাগ এবং অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। একজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মান জানানো মানে দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে সম্মান জানানো।
বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে দেশ গঠনে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অধ্যাপক মোজাম্মেল হক জোয়ার্দার, উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আলী হোসেন রনি কাওসারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শহিদুল ইসলাম দুলাল, ওলামা বিভাগের সভাপতি মুফতি মাওলানা শফিকুল ইসলাম নূরী, পেশাজীবী বিভাগের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল এবং মানবকল্যাণবিষয়ক সেক্রেটারি ওয়াহিদুল হক মাস্টার।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে তাঁর অভিজ্ঞতা ও ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আনিসুজ্জামান
জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
কার্ড নং ৮১
মোবাইল নাম্বার ০১৬৮৯৮৫৮৪২৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026