নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত
Reporter Name
Update Time :
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
৬
Time View
নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত
সাধন সাহা জয় স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টায় সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘প্রজন্ম তিতাস’-এর উদ্যোগে নবীনগরের আয়েশা আমজাদ টাওয়ারের মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান। বীর মুক্তিযোদ্ধা, উদ্ভিদতত্ত্ববিদ ও প্রজন্ম তিতাসের সভাপতি নুরুল আমিন কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন সাঈদ, নাট্যাভিনেতা ও প্রজন্ম তিতাসের সাধারণ সম্পাদক ইকবাল সাথী, প্রয়াতের সহপাঠী রিক্তা রাণী দেবী, অধ্যাপক আব্দুল হাফেজ, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, নাট্যব্যক্তিত্ব আব্দুল ওয়াদুদ, প্রয়াতের পরিবারের পক্ষে নাজনীন বীথি এবং নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তারা অ্যাডভোকেট রফিকুল হোসেনের বর্ণাঢ্য জীবন, কর্ম ও সমাজের প্রতি তাঁর অবদানের স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, অ্যাডভোকেট রফিকুল হোসেন ছিলেন একজন সৎ, আদর্শবান, নম্র, ভদ্র ও বিনয়ী মানুষ। তাঁর ব্যক্তিত্ব, আদর্শ ও কর্মময় জীবন নবীনগরের মানুষের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা আরও বলেন, একজন ভালো মানুষ হিসেবে তিনি যেভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, তাঁর কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। এ সময় বক্তারা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। স্মরণসভাটি সঞ্চালনা করেন সাপ্তাহিক নবীনগর পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল।
7
সাধন সাহা জয়
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টায় সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘প্রজন্ম তিতাস’-এর উদ্যোগে নবীনগরের আয়েশা আমজাদ টাওয়ারের মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।
বীর মুক্তিযোদ্ধা, উদ্ভিদতত্ত্ববিদ ও প্রজন্ম তিতাসের সভাপতি নুরুল আমিন কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন সাঈদ, নাট্যাভিনেতা ও প্রজন্ম তিতাসের সাধারণ সম্পাদক ইকবাল সাথী, প্রয়াতের সহপাঠী রিক্তা রাণী দেবী, অধ্যাপক আব্দুল হাফেজ, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, নাট্যব্যক্তিত্ব আব্দুল ওয়াদুদ, প্রয়াতের পরিবারের পক্ষে নাজনীন বীথি এবং নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা অ্যাডভোকেট রফিকুল হোসেনের বর্ণাঢ্য জীবন, কর্ম ও সমাজের প্রতি তাঁর অবদানের স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, অ্যাডভোকেট রফিকুল হোসেন ছিলেন একজন সৎ, আদর্শবান, নম্র, ভদ্র ও বিনয়ী মানুষ। তাঁর ব্যক্তিত্ব, আদর্শ ও কর্মময় জীবন নবীনগরের মানুষের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, একজন ভালো মানুষ হিসেবে তিনি যেভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, তাঁর কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। এ সময় বক্তারা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
স্মরণসভাটি সঞ্চালনা করেন সাপ্তাহিক নবীনগর পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল।