1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৭:৪৫|
Title :
মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড, ড্রেজার জব্দ! পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক সাতক্ষীরার আ’লীগ নেত্রী রুবির বিরুদ্ধে জমি দখল ও প্রভাব বিস্তারের অভিযোগ লাকসামে শ্রীয়াং ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল মজিদকে মারধর ও গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী নাসিরনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কাজে আওয়ামী পরিবারের সদস্যকে নিয়োগ পুলিশের অভিযানে বেনাপোলে বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার নেত্রকোনা আটপাড়ার দেলোয়ার এর মারামারি ঘটনা চাঞ্চল্যকর অভিযোগ গ্রামবাসীর। ময়মনসিংহে বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে শ্রীয়াং ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল মজিদকে মারধর ও গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ

রিয়াদ হোসাইন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, আগস্ট ৯, ২০২৬,
  • 8 Time View
15

রিয়াদ হোসাইন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে শ্রীয়াং বাজারে এক ব্যক্তিকে মারধর ও গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাকসাম থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন আব্দুল মজিদ (৫৩) নামে এক ব্যক্তি।
অভিযোগে নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন জুলয়াস (৫০), জামাল হোসেন (৪০) ও আলফাজ উদ্দিন (৩৮)। তাঁরা সবাই লাকসামের শ্রীয়াং এলাকার বাসিন্দা।

গত শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে আব্দুল মজিদ শ্রীয়াং বাজারে গেলে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন। এর প্রতিবাদ করলে তাঁরা তাঁকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে জুলয়াস নামে এক ব্যক্তি আব্দুল মজিদের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আব্দুল মজিদের দাবি, এ সময় অভিযুক্তরা তাঁকে পরবর্তীতে সুযোগ পেলে প্রাণে হত্যার হুমকি দেন। এতে তিনি নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় রয়েছেন।
অভিযোগকারী আরও দাবি করেন, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন এবং এর আগেও তাঁকে কয়েকবার মারধর করেছেন।

এ বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে লাকসাম থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026