1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

দুমকিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক গুরুতর আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৩৬ Time View
155

পটুয়াখালীর দুমকিতে একটি নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মূল ফটক সংলগ্ন মুসলিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত শ্রমিকেরা হলেন—খাদেম হোসেন (২০) ও মুমিন (৩৫)। তাদের উদ্ধার করে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুসলিমপাড়া এলাকায় ‘প্রফেসর্স টাওয়ার’ নামের একটি বহুতল ভবনের নির্মাণকাজ চলছিল। আজ বিকেলে ভবনের পঞ্চম তলায় কাজ করার সময় দুই শ্রমিক হঠাৎ নিচে পড়ে যান। অভিযোগ উঠেছে, ভবনটিতে কাজ করার সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এমনকি সুরক্ষা জাল (সেফটি নেট) বা সিলিং ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিকেরা কাজ করছিলেন।

সহকর্মীরা জানান, দুর্ঘটনার পরপরই রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাদের দ্রুত বরিশালে পাঠানোর পরামর্শ দেন।

এ বিষয়ে জানতে চাইলে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, “বিষয়টি আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে দুর্ঘটনার পর থেকে ভবন মালিক বা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে দুর্ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও কাউকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026