1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

নলডাঙ্গা থানার পাশে পৌর বাজারে দুই দোকানে দুর্ধর্ষ চুরি

মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪১ Time View
92

মোঃ রবিউল ইসলাম
নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা

নাটোরের নলডাঙ্গায় থানার পাশে (দুই /তিনশ গজ দক্ষিণ পশ্চিমে) পৌর বাজারের সাহেব সেনেটারী ও নদী জুয়েলার্স নামে দুই দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

সোমবার (১০ আগষ্ট ২০২৬) গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। সাহেব সেনেটারীর সত্ত্বাধিকারী মোঃ সাহেব আলী জানান, প্রতিদিনের ন্যায় রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। সোমবার সকালে এসে দেখে, দোকান ঘরের টিনের চাল কেটে ড্রয়ারে রাখা টাকা ও রুপালী ব্যাংকের চেকবই এর দুইটি পাতা সহ কম্পিউটারের পিসির সব যন্ত্রাংশ নিয়ে মনিটর ভেঙ্গে কে বা কাহারা চলে যায়। তার ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা। নদী জুয়েলার্সের সত্ত্বাধিকারী নয়ন চন্দ্র মন্ডল জানান, তারও চালের টিন কেটে একই কায়দায় দোকানে রাখা সোনা রুপার গহনা সহ নগদ টাকা চুরি হয়েছে। তার ক্ষতির পরিমাণ প্রায় এক লাখ ৫০ হাজার টাকা।

এবিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, নয়ন চন্দ্র মন্ডল নামে এক ব্যবসায়ী থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মোঃ রবিউল ইসলাম
নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা
নলডাঙ্গা পৌর বাজার, নাটোর।
মোবাঃ ০১৭২১-৯৫৫৬৮১।
তাং ১০ আগষ্ট ২০২৬।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026