1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:০৯|
Title :
সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা সীরাত মাহফিল উপলক্ষে ঢাকা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার তালেবের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন মুন্সীগঞ্জে ৩টি বেসরকারি হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা: সাংবাদিক তাকিউল ইসলামের গণসংযোগ, মানুষের পাশে থাকার অঙ্গীকার কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সেনবাগে শিক্ষা ক্ষেত্রে মহামানব লায়ন সৈয়দ হারুনের আরো একটি ব্যতিক্রমী উদ্যোগ খাসির মাংসের দাবিতে প্রবাসীর বিয়ে ভাঙার অভিযোগ! হাটহাজারীতে আরাফাত নামের একজন গুলিবিদ্ধ লাকসামে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর মায়ের প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত, সাংবাদিক আওয়াল পেলেন সম্মাননা

মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, দুইজন পলাতক।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬,
  • 14 Time View
28

মিজানুর রহমান রিপন : কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বেল্লাল হোসেন হাওলাদার ওরফে বিল্লু (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুজন মাদক কারবারি পালিয়ে যায়।
গতকাল সোমবার (১০ আগষ্ট ) সন্ধ্যা প্রায় ৭.০০ টার সময় মহিপুর থানাধীন নয়াপাড়া এলাকার আয়েশা ছিদ্দিকা (রাঃ) জামে মসজিদের সামনের কাঁচা রাস্তায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার একটি অভিযানিক দল জানতে পারে যে, কিছু মাদক ব্যবসায়ী নয়াপাড়া এলাকায় ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় জনগনের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে মোঃ বেল্লাল হোসেন হাওলাদারকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালিয়ে যায় আরও দুই অভিযুক্ত ইয়াবা ব্যবসায়ী আল আমিন খলিফা (৪২) মোঃ রুমান (২২)।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হাওলাদার  জানান, গ্রেফতারকৃত আসামি এবং পলাতক আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।    মহিপুর থানার মামলা নং ০৪ তারিখ১০/০৮/২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারনীর ১০(ক)/৪১   । আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026