
কালিগঞ্জ ব্যুরোঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক, প্রবীণ শিক্ষক ও দুইবারের সাবেক ইউপি সদস্য জি এম নজির আহম্মদ আর নেই। মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রতনপুর ইউনিয়নসহ পুরো কালিগঞ্জ উপজেলায় শোকের ছায়া নেমে আসে। দীর্ঘদিন শিক্ষকতার পাশাপাশি সমাজসেবা ও জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকার মানুষের পাশে ছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় বাসিন্দা, সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, জি এম নজির আহম্মদের মৃত্যুতে এলাকার একজন গুণী শিক্ষক, সমাজসেবক ও জনবান্ধব ব্যক্তিত্বকে হারালো। তাঁর অবদান ও স্মৃতি এলাকাবাসীর মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম ০১৭৮০৫৬০৯৬০।