মোহনপুরে মানব সেবা সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে নগদ অর্থ, হুইলচেয়ার ও গাছ বিতরণ
স্টাফ রিপোর্টার: মাহাবুল ইসলাম মুন্না
Update Time :
বুধবার, ১২ আগস্ট, ২০২৬
৬৭
Time View
মোহনপুরে মানব সেবা সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে নগদ অর্থ, হুইলচেয়ার ও গাছ বিতরণ
স্টাফ রিপোর্টার: মাহাবুল ইসলাম মুন্না রাজশাহীর মোহনপুরে মানব সেবা অভিযান সংস্থার নিয়মিত সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসা সহায়তা, হুইলচেয়ার এবং বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ বিতরণ করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) মোহনপুর উপজেলার কেশরহাট শাখায় এ সেবা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৬ জন অসহায় ও অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া দুইজন অসহায় প্রতিবন্ধী শিশুর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। একই সঙ্গে সংস্থার ১০০ জন সদস্যের মাঝে জনপ্রতি দুটি করে মোট ২০০টি ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানব সেবা অভিযান সংস্থার সাবেক সভাপতি আরিফ আহমেদ চৌধুরী, প্রধান নির্বাহী খাইরুল আলম মুকুল, মোহনপুর উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামিম, পরিচালক (অর্থ ও হিসাব) আসাদুজ্জামান, কেশরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন, এলাকা ব্যবস্থাপক হাসিমুদ্দীন সরকার, সাবেক ইউপি সদস্য আবুল খায়েরসহ সংস্থার কেশরহাট শাখার শাখা ব্যবস্থাপক ও মাঠ সংগঠকরা। শাখা ব্যবস্থাপক আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য দেন। তারা বলেন, ‘মানব সেবা’ সংস্থার নামের সঙ্গে তাদের কার্যক্রমেরও চমৎকার মিল রয়েছে। ক্ষুদ্রঋণ কর্মসূচির পাশাপাশি সেবামূলক কার্যক্রম পরিচালনা করা এ সংস্থার অন্যতম বৈশিষ্ট্য। বক্তারা আরও বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা সহায়তা প্রদান, প্রতিবন্ধী শিশুদের হুইলচেয়ার দেওয়া এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ফলদ ও বনজ গাছ বিতরণের মতো উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের মহৎ সেবামূলক কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হয়ে দেশব্যাপী ছড়িয়ে পড়বে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত সংস্থার সদস্য ও স্থানীয় ব্যক্তিরাও মানব সেবা অভিযান সংস্থার এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
114
স্টাফ রিপোর্টার: মাহাবুল ইসলাম মুন্না
রাজশাহীর মোহনপুরে মানব সেবা অভিযান সংস্থার নিয়মিত সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসা সহায়তা, হুইলচেয়ার এবং বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) মোহনপুর উপজেলার কেশরহাট শাখায় এ সেবা কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ৬ জন অসহায় ও অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া দুইজন অসহায় প্রতিবন্ধী শিশুর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। একই সঙ্গে সংস্থার ১০০ জন সদস্যের মাঝে জনপ্রতি দুটি করে মোট ২০০টি ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানব সেবা অভিযান সংস্থার সাবেক সভাপতি আরিফ আহমেদ চৌধুরী, প্রধান নির্বাহী খাইরুল আলম মুকুল, মোহনপুর উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামিম, পরিচালক (অর্থ ও হিসাব) আসাদুজ্জামান, কেশরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন, এলাকা ব্যবস্থাপক হাসিমুদ্দীন সরকার, সাবেক ইউপি সদস্য আবুল খায়েরসহ সংস্থার কেশরহাট শাখার শাখা ব্যবস্থাপক ও মাঠ সংগঠকরা।
শাখা ব্যবস্থাপক আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য দেন। তারা বলেন, ‘মানব সেবা’ সংস্থার নামের সঙ্গে তাদের কার্যক্রমেরও চমৎকার মিল রয়েছে। ক্ষুদ্রঋণ কর্মসূচির পাশাপাশি সেবামূলক কার্যক্রম পরিচালনা করা এ সংস্থার অন্যতম বৈশিষ্ট্য।
বক্তারা আরও বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা সহায়তা প্রদান, প্রতিবন্ধী শিশুদের হুইলচেয়ার দেওয়া এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ফলদ ও বনজ গাছ বিতরণের মতো উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের মহৎ সেবামূলক কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হয়ে দেশব্যাপী ছড়িয়ে পড়বে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত সংস্থার সদস্য ও স্থানীয় ব্যক্তিরাও মানব সেবা অভিযান সংস্থার এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।