1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

কটিয়াদীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২৬০ Time View
315

আজাদ রহমান মিশর
কিশোরগঞ্জ (কটিয়াদী)
প্রতিনিধি।

কটিয়াদীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা
অনুষ্ঠিত।

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিকেলে কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদের সভাপতিত্বে এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আঃ আজিজের সঞ্চালনায় সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।

সভায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের করণীয়, সাংগঠনিক প্রস্তুতি ও জনসম্পৃক্ততা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পরিকল্পনা ও বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সেতু।

এ ছাড়া বক্তব্য দেন কটিয়াদী পৌর যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমানসহ উপজেলা যুবদল ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে মাহবুবুর রহমান মাসুদ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আন্দোলন-সংগ্রামে যেভাবে যুবদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মাঠে ও রাজপথে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কটিয়াদী সফর ও অনুষ্ঠানে একইভাবে ঐক্যবদ্ধভাবে উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করতে হবে।

উপজেলা যুবদলের যুগ্ম সিনিয়র আহ্বায়ক রফিকুল ইসলাম সেতু বলেন, ফ্যাসিবাদবিরোধী রাজপথের আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রীর কটিয়াদীর অনুষ্ঠানে দলের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানকে সফল করতে হবে।

সভা শেষে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা মিছিল সহকারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল আসমিতা জর্জ ইনস্টিটিউশনের মাঠ পরিদর্শন করেন এবং অনুষ্ঠান সফল করতে মাঠপর্যায়ের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।

উল্লেখ্য, আগামী ১৬ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জের কটিয়াদী সফর করবেন। সফরকালে কটিয়াদী সরকারি হ্যাচারি ও আসমিতা জর্জ ইনস্টিটিউশনের মাঠে পৃথক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026