
মোছাঃ নাছিমা খাতুন সুলতানাঃ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ৪ নং গড়াডোবা ইউনিয়নের আমিনুল ইসলাম সবুজ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী। তিন আগামী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে চায়। তিনি আপনাদের শাসক নয়, বরং জনগণের একজন সেবক হয়ে আমৃত্যু সেবা করে যেতে চায়।৪ নং গড়াডোবা ইউনিয়নকে একটি বৈষম্যহীন, আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হচ্ছে একমাত্র লক্ষ্য।
জনগণের সেবক হিসেবে অঙ্গীকারসমূহ:সততা ও জবাবদিহিতা: ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রমে শতভাগ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।দুর্নীতি ও ভোগান্তি মুক্ত সেবা: জন্ম নিবন্ধন, নাগরিক সনদসহ সকল সরকারি সেবা কোনো প্রকার দালালি ও হয়রানি ছাড়া সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিবে। অবকাঠামোগত উন্নয়ন: ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের ভাঙা রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এবং কালভার্ট সংস্কার করে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন সহ অধিকার রক্ষা: বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং ওএমএস-এর সুবিধা যেন প্রকৃত প্রাপক ও অসহায় মানুষেরা পায়, তা নিশ্চিত করা।তরুণদের উন্নয়নেঃ সমাজকে অপরাধমুক্ত করা, খেলাধুলা, কারিগরি শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।তিন আরও বলেন আপনাদের ঘরের সন্তান, আপনাদেরই সুখ-দুঃখের অংশীদার। ক্ষমতার লোভ নয়, আপনাদের অধিকার ফিরিয়ে দেওয়া এবং গড়াডোবা ইউনিয়নের মুখে হাসিফোটানোই মূল লক্ষ্য। জনগণের একটি মূল্যবান ভোট বদলে দিতে পারে ইউনিয়নের ভাগ্য ? আসছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে, দল-মত নির্বিশেষে আপনাদের পবিত্র আমানত (ভোট) দিয়ে, ৪ নং গড়াডোবা ইউনিয়নের উন্নয়ন ও সেবার দায়িত্ব দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছে। আপনাদের প্রতিটি সুপরামর্শ মাথা পেতে নিয়ে আমি কাজ করব, তাহার এটাই হচ্ছে অঙ্গীকার।