1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

মোটাতাজা করতে সার খাইয়ে গরুর মৃত্যু

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:১২ আগষ্ট/২৬
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩৬ Time View
71

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:১২ আগষ্ট/২৬

অতিরিক্ত লাভের আশায় গরুকে জমির ইউরিয়া সার খাওয়ানোর পর জয়পুরহাটের পাঁচবিবিতে একটি গরু মারা গেছে। অসুস্থ হয়ে পড়েছে আরও ২টি। এর মধ্যে ১টি জবাই করা হয়েছে এবং অপরটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে স্থানীয় ভেটেনারি চিকিৎসক।
মঙ্গলবার উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রায়পুর মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা যায়, রায়পুর মন্ডলপাড়ার আসমান হোসেনের ছেলে খামারি জাহিদ হোসেন গরু দ্রুত মোটাতাজা করার জন্য তার পালিত ৩টি ছোট আকারের গরুকে ইউরিয়া সার খাওয়ান। সার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই গরুগুলো অসুস্থ হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ১টি গরু মারা যায়। অপর ২টি গরু গুরুতর অসুস্থ হলে জবাই করে। স্থানীয় ভেটেরিনারি চিকিৎসক ১টি গরুকে চিকিৎসা দিয়ে সুস্থ করেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ মিরাজুল ইসলাম বলেন, “বেশি লোভ করলে যা হয় তাই হয়েছে।”

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী বলেন, “অসুস্থ যেকোনো পশুর মাংসই মানবদেহের জন্য ক্ষতিকর। আর অসুস্থ গরু যে তারা জবাই করেছে তা ঠিক করেনি।” তিনি আরও বলেন, মোটাতাজা করণে ইউরিয়া সার খাওয়ালে পশুর মৃত্যুঝুঁকি থাকে ও জনস্বাস্থ্যের জন্য হুমকি।

আকতার হোসেন বকুল
০১৭৩৩-১৪১৬৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026