1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায়্য মসজিদের ইমাম হাতেনাতে আটক।

গোলাম মোস্তফা শার্শা উপজেলা প্রতিনিধি (যশোর)
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৬২ Time View
168

গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি (যশোর)
তারিখ: ১৪ মার্চ ২০২৬ শনিবার
যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া গ্রামে এক গৃহবধূর সঙ্গে পরকীয়ার অভিযোগে মসজিদের ইমামকে হাতেনাতে আটক করেছে স্থানীয় গ্রামবাসী। ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডুবপাড়া গ্রামের মসজিদের ইমাম নিয়ামত উল্লাহ নাঈমের সঙ্গে একই গ্রামের দুই সন্তানের জননী রাবেয়া খাতুনের দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে যোগাযোগ ও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। রাবেয়া খাতুনের স্বামী বিল্লাল হোসেন।
গতকাল শুক্রবার (১৩ মার্চ) রাত প্রায় ১০টার দিকে স্থানীয় গ্রামবাসী তাদেরকে সন্দেহজনক অবস্থায় একসঙ্গে দেখতে পেয়ে হাতেনাতে আটক করেন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই রাবেয়া খাতুনকে তার স্বামী বিল্লাল হোসেন নিজ বাড়িতে নিয়ে যান। অন্যদিকে অভিযুক্ত মসজিদের ইমাম নিয়ামত উল্লাহ নাঈমকে মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের তত্ত্বাবধানে মসজিদের পাশে একটি কক্ষে রাখা হয়েছে।
জানা গেছে, ইমাম নিয়ামত উল্লাহ নাঈমের বাড়ি খুলনার কয়রা উপজেলার সাতালিয়া গ্রামে। ঘটনার পর তার পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে বিষয়টি জানানো হয়েছে এবং অভিভাবকদের এসে তাকে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় মসজিদ কমিটির সদস্যরা জানান, বিষয়টি নিয়ে গ্রামবাসীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026