1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:১০|
Title :
সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা সীরাত মাহফিল উপলক্ষে ঢাকা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার তালেবের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন মুন্সীগঞ্জে ৩টি বেসরকারি হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা: সাংবাদিক তাকিউল ইসলামের গণসংযোগ, মানুষের পাশে থাকার অঙ্গীকার কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সেনবাগে শিক্ষা ক্ষেত্রে মহামানব লায়ন সৈয়দ হারুনের আরো একটি ব্যতিক্রমী উদ্যোগ খাসির মাংসের দাবিতে প্রবাসীর বিয়ে ভাঙার অভিযোগ! হাটহাজারীতে আরাফাত নামের একজন গুলিবিদ্ধ লাকসামে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর মায়ের প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত, সাংবাদিক আওয়াল পেলেন সম্মাননা

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার, আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬,
  • 11 Time View
24

সুনামগঞ্জ প্রতিনিধি
‎সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল বিশ^ম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে একটি কাভারভ্যানসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজন চোরকারবারীদের আটক করে ডিবি কার্যালয়ে তাদের হেফাজতে নেওয়া হয়েছে।
আটককৃতরা হলেন,মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ থানার দক্ষিণ চর্মচোরা গ্রামের বিল্লাল খাঁেনর ছেলে মোঃ সজীব হোসেন(২৪) ও ঢাকা কেরানীগঞ্জের দক্ষিণ কেরানীগঞ্জ থানার ধলেম্বর গ্রামের মণির হোসেনের ছেলে বিল্লাল মিয়া(৩০)।
‎শুক্রবার ভোরে ‎ সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এস আই সাব্বির হাসানের নেতৃত্বে ডিবি পুলিশের সদস্য মণির হোসেন,ইমরান হোসেনসহ একটি দল জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে রাস্তার উপরে একটি কিাভারভ্যানে অবৈধ ভারতীয় মালামাল আছে এমন সংবাদের ভিত্তিতে একটি কাভারভ্যানে ৩৭ বস্তা ভারতীয় অবৈধ জিরা,৩২ বস্তা ফুসকাসহ চোরাচালানের সাথে জড়িত দুই চোরাকারবারীকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক কাভারভ্যান ১০ লাখ টাকা এবং জিরা ও ফুসকার মূল্য ১২ লাখ টাকা সহ মোট ২২ লাখ টাকার মালামাল হবে বলে ডিবি পুলিশের ধারনা। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে নেতৃত্বেদানকারী এস আই মোঃ সাব্বির হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমরা সুনামগঞ্জ জেলাকে মাদক,জুয়াসহ সকল অপরাধ দমন করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আমাদের পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক আইন শৃংখলা বাহিনীর প্রতিটি সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছি বলে তিনি জানান ##
কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
১৪.০৮.২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026