1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

কলমাকান্দায় কবরস্থানের নাম পরিবর্তন নিয়ে সংঘর্ষ,বাড়িঘরে ভাঙচুর-লুটপাট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৫৬ Time View
122

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোণার কলমাকান্দায় একটি কবরস্থানকে কেন্দ্র করে বিরোধ ও আধিপত্য বিস্তারকে ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় আমগড়া বাজারের কয়েকটি দোকান ও বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের আমগড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কলমাকান্দার স্থানীয়রা জানান, আমগড়া বাজারের পাশে অবস্থিত ওই কবরস্থানে দীর্ঘদিন ধরে আশপাশের কয়েকটি গ্রামের মৃত ব্যক্তিদের দাফন করা হয়ে আসছে। প্রায় ৬০ থেকে ৭০ বছর ধরে কবরস্থানটি ‘পোনেশ্বর-আমগড়া কবরস্থান’ নামে পরিচিত। সম্প্রতি কবরস্থানটির নাম পরিবর্তন করে ‘সার্বজনীন গোরস্থান’ করার দাবি ওঠে। কয়েকটি গ্রামের মানুষ সেখানে দাফন হওয়ায় এক পক্ষ এ নামকরণের দাবি জানালে এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল।
এরই জেরে শুক্রবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ৫০ জন আহত হন। সংঘর্ষের সময় আমগড়া বাজারের কয়েকটি দোকান ও আশপাশের বাড়িঘরেও হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। একপর্যায়ে আমগড়া ও নল্লাপাড়া গ্রামের লোকজন পোনেশ্বর হররাম এলাকায় হামলা চালিয়ে কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করেন বলে স্থানীয়রা জানান।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে যান। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
১৪/০৮/২০২৬ ইং

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026