1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:১০|
Title :
সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা সীরাত মাহফিল উপলক্ষে ঢাকা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার তালেবের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন মুন্সীগঞ্জে ৩টি বেসরকারি হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা: সাংবাদিক তাকিউল ইসলামের গণসংযোগ, মানুষের পাশে থাকার অঙ্গীকার কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সেনবাগে শিক্ষা ক্ষেত্রে মহামানব লায়ন সৈয়দ হারুনের আরো একটি ব্যতিক্রমী উদ্যোগ খাসির মাংসের দাবিতে প্রবাসীর বিয়ে ভাঙার অভিযোগ! হাটহাজারীতে আরাফাত নামের একজন গুলিবিদ্ধ লাকসামে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর মায়ের প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত, সাংবাদিক আওয়াল পেলেন সম্মাননা

আটাপাড়ায় ট্রেনে কেটে যুবকের মৃত্যু

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:১৬ আগষ্ট/২৬
  • Update Time : রবিবার, আগস্ট ১৬, ২০২৬,
  • 16 Time View
37

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:১৬ আগষ্ট/২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেটের ৫০/৬০ গজ উত্তরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে অথবা রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা ধারণা করছেন। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে লাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল করে। পরে বিষয়টি সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশকে যথাযথ আইনি ব্যবস্থা নিতে অবহিত করেন।

স্থানীয়রা বলছেন, রাতের কোনো এক সময় যুবকটি চলন্ত ট্রেন থেকে পড়ে যেতে পারেন। আবার কেউ শত্রুতা করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কিনা তাও খতিয়ে দেখা দরকার।
সকাল থেকে লাশ দেখতে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় করেন। তবে কেউই নিহত যুবকের পরিচয় পায়নি।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তামবিরুল ইসলাম বলেন, সান্তাহার জিআরপি পুলিশকে রেললাইনের পাশে উদ্ধার হওয়া লাশের বিষয়টি অবহিত করা হয়েছে।

আকতার হোসেন বকুল
০১৭৩৩-১৪১৬৩৯

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026