শ্রীপুরে গজারি বনের ভেতর জবাই করা ১২ টি ঘোড়ার হাড় নাড়িভুঁড়ি ফেলে মাংস নিয়ে গেছে একটি চক্র
মোঃ শফিকুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
Update Time :
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
৩৬
Time View
শ্রীপুরে গজারি বনের ভেতর জবাই করা ১২ টি ঘোড়ার হাড় নাড়িভুঁড়ি ফেলে মাংস নিয়ে গেছে একটি চক্র
মোঃ শফিকুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের শ্রীপুরের বরমী ও গোসিংগা ইউনিয়নের সিমান্তবর্তী এলাকায় গভীর গজারি বনের ভেতর থেকে ১২টি ঘোড়া জবাই করে মাংস নিয়ে, মাথা চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড় ফেলে রেখে গেছে একটি চক্র । (১৭ আগস্ট) সোমবার সকালে উপজেলার বরমী ও গোসিংগা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় স্থানীয় কয়েক জন ঘাস কাটতে গিয়ে দেখে বিভিন্ন স্থানে মাংস বিহীন ঘোড়ার বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। স্থানীয়রা ধারণা করছেন রাতের কোন এক সময় গোড়াগুলো এই নির্জন জঙ্গলে এনে জবাই করে মাংস নিয়ে গেছে একটি চক্র শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফ হোসেন বলেন, ঘটনাস্থলের আশপাশে প্রায় দুই কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই। সেখান থেকে ১২টি ঘোড়ার মাথা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে দেহাবশেষ ফেলে রেখে গেছে কোনো চক্র। মাংস কোথায় নেওয়া হচ্ছে ও কারা এর সঙ্গে জড়িত, তা খুঁজে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, দেহাবশেষগুলো মাটিচাপা দেওয়া হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
65
মোঃ শফিকুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরের বরমী ও গোসিংগা ইউনিয়নের সিমান্তবর্তী এলাকায় গভীর গজারি বনের ভেতর থেকে
১২টি ঘোড়া জবাই করে মাংস নিয়ে, মাথা চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড় ফেলে রেখে গেছে একটি চক্র ।
(১৭ আগস্ট) সোমবার সকালে উপজেলার বরমী ও গোসিংগা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় স্থানীয় কয়েক জন ঘাস কাটতে গিয়ে দেখে বিভিন্ন স্থানে মাংস বিহীন ঘোড়ার বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে।
স্থানীয়রা ধারণা করছেন রাতের কোন এক সময় গোড়াগুলো এই নির্জন জঙ্গলে এনে জবাই করে মাংস নিয়ে গেছে একটি চক্র
শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফ হোসেন বলেন, ঘটনাস্থলের আশপাশে প্রায় দুই কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই। সেখান থেকে ১২টি ঘোড়ার মাথা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে দেহাবশেষ ফেলে রেখে গেছে কোনো চক্র। মাংস কোথায় নেওয়া হচ্ছে ও কারা এর সঙ্গে জড়িত, তা খুঁজে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, দেহাবশেষগুলো মাটিচাপা দেওয়া হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।