1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

ফেনীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

আবুল হাসনাত তুহিন, ফেনী
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩৭ Time View
67

আবুল হাসনাত তুহিন, ফেনী: রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। এরই অংশ হিসেবে ফেনীতে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ে ২য় দিনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ আগস্ট) ফেনী জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জেলা মৎস্য দপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মৎস্যচাষি, মৎস্যজীবী, এনজিওকর্মী, স্কুলশিক্ষক, মসজিদের ইমাম, মৎস্য ব্যবসায়ী, মৎস্য খাদ্য ব্যবসায়ী, একুয়া প্রোডাক্ট কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মামুনুল হাছান। বক্তারা বলেন, দেশের আমিষের চাহিদা পূরণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং কর্মসংস্থানে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। প্রাকৃতিক জলাশয় রক্ষা, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং আধুনিক ও বিজ্ঞানভিত্তিক উপায়ে নিরাপদ মৎস্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, অবৈধ জাল ব্যবহার ও জলাশয় ধ্বংসের মতো ক্ষতিকর কর্মকাণ্ড প্রতিহত করে মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। একই সঙ্গে আধুনিক চাষাবাদ প্রযুক্তি কাজে লাগিয়ে মৎস্য উৎপাদন বাড়ানোর আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভা শেষে দেশের মৎস্য খাতের অপার সম্ভাবনা, আধুনিক চাষাবাদ প্রযুক্তি এবং সরকারি বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়ন নিয়ে একটি তথ্যবহুল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি জেলার মৎস্যচাষি ও তরুণ উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সচেতনতা সৃষ্টি করে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল হাসান।

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আগামী তিন দিন ফেনী জেলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026