1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

লাকসামে সুরক্ষা বিনিয়োগকারীদের প্রতিবাদ, প্রতিকারের দাবিতে ইউএনও ও এমপির কাছে স্মারকলিপি

রিয়াদ হোসাইন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩৭ Time View
73

রিয়াদ হোসাইন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে সুরক্ষা হসপিটাল ও সুরক্ষা সিটির প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা নিরসন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও জননিরাপত্তার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতান ও স্থানীয় সংসদ সদস্যে আবুল কালাম কাছে স্মারকলিপি দিয়েছেন একদল বিনিয়োগকারী।

স্মারকলিপিতে বিনিয়োগকারীরা অভিযোগ করেন, ২০০৯ সাল থেকে প্রায় ১৭ বছর ধরে তাদের বিনিয়োগ কার্যক্রম কার্যত থমকে আছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত ডিসেম্বর ২০২৫ সালের পর থেকে নিয়মতান্ত্রিক ও আনুষ্ঠানিক সভা আয়োজনের দাবি জানানো হলেও তা করা হয়নি বলে অভিযোগ তাদের।

বিনিয়োগকারীরা আরও জানান, প্রতিষ্ঠানের স্বঘোষিত ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান ভুট্টোর কাছে আনুষ্ঠানিকভাবে বৈঠকের অনুরোধ জানানো হলেও তিনি এতে সাড়া দেননি। পরে বিনিয়োগকারীদের একাংশ ১৫ আগস্ট সকাল ১০টায় সভা আহ্বান করলে কর্তৃপক্ষ তাতে বাধা দেয় বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
এ অবস্থায় বিনিয়োগকারীরা একটি নিয়মতান্ত্রিক কমিটি গঠন, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অব্যবস্থাপনা নিরসন এবং সভার কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে সম্ভাব্য বাহ্যিক বিশৃঙ্খলা মোকাবিলায় প্রশাসনের প্রয়োজনীয় সহায়তা চাওয়া হয়।
স্মারকলিপিতে বিনিয়োগকারীদের পক্ষে আবদুল মালেক হিরণ, গতি ওর তুমান, মাওলানা আবু তাহের, মো. ইমাম উদ্দিন বৈমানিক, মো. দেলোয়ার হোসেনসহ কয়েকজন স্বাক্ষর করেন।
বিনিয়োগকারীরা বলেন, দীর্ঘদিন ধরে আটকে থাকা বিনিয়োগের সুষ্ঠু সমাধান ও প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026