। আনিসুজ্জামান, জেলা প্রতিনিধি (কিশোরগঞ্জ): কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আচমিতা ইউনিয়ন শাখার সেক্রেটারি জনাব মাওলানা আবুল কালাম আজাদ কোখার পিতা এবং কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জনাব মাওলানা মাহমুদুল হাসান সাহেবের চাচা জনাব মো. ইব্রাহিম সাহেব ইন্তেকাল করেছেন। তাঁর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জনাব মাওলানা আজিজুল হক এবং জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জনাব নাজমুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহযোগী অধ্যাপক মাওলানা মোজাম্মেল হক জোয়ার্দার, উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব মাওলানা মাহমুদুল হাসান, নায়েবে আমীর জনাব সাইদুল হক বিএসসি, সাবেক আমীর জনাব রফিকুল ইসলাম খালেদ, কটিয়াদী উপজেলা কর্ম-শূরা পরিষদের সদস্যবৃন্দ এবং কটিয়াদী পৌরসভা জামায়াতের আমীর জনাব আনিসুজ্জামান রুবেল মাস্টারসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। জানাজায় কিশোরগঞ্জ জেলা ও কটিয়াদী উপজেলা শাখার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন উপস্থিত নেতৃবৃন্দ। আনিসুজ্জামান জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ কার্ড নং: ৮১ মোবাইল: ০১৬৮৯৮৫৮৪২৭
80
।
আনিসুজ্জামান, জেলা প্রতিনিধি (কিশোরগঞ্জ): কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আচমিতা ইউনিয়ন শাখার সেক্রেটারি জনাব মাওলানা আবুল কালাম আজাদ কোখার পিতা এবং কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জনাব মাওলানা মাহমুদুল হাসান সাহেবের চাচা জনাব মো. ইব্রাহিম সাহেব ইন্তেকাল করেছেন। তাঁর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গতকাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জনাব মাওলানা আজিজুল হক এবং জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জনাব নাজমুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহযোগী অধ্যাপক মাওলানা মোজাম্মেল হক জোয়ার্দার, উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব মাওলানা মাহমুদুল হাসান, নায়েবে আমীর জনাব সাইদুল হক বিএসসি, সাবেক আমীর জনাব রফিকুল ইসলাম খালেদ, কটিয়াদী উপজেলা কর্ম-শূরা পরিষদের সদস্যবৃন্দ এবং কটিয়াদী পৌরসভা জামায়াতের আমীর জনাব আনিসুজ্জামান রুবেল মাস্টারসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
জানাজায় কিশোরগঞ্জ জেলা ও কটিয়াদী উপজেলা শাখার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন উপস্থিত নেতৃবৃন্দ।
আনিসুজ্জামান
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
কার্ড নং: ৮১
মোবাইল: ০১৬৮৯৮৫৮৪২৭