1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

গৌরীপুরে ওয়ারেন্টভুক্ত মামলায় যুবদল নেতা রফিকুল ইসলাম তালুকদার গ্রেফতার

মো: সাখাওয়াত হোসেন মামুন, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩৭ Time View
78

মো: সাখাওয়াত হোসেন মামুন,
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের নেতা
গৌরীপুর উপজেলার ১০ নং সিধলা ইউনিয়নের বেলতলী গ্রামের বাসিন্দা মো: রফিকুল ইসলাম তালুকদারকে গৌরীপুর থানা পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট /২৬) দুপুর ২ঃ০০ ঘটিকার সময় শ্যামগঞ্জ বাজার থেকে গৌরীপুর থানা পুলিশের সদস্যরা এস,আই তোফায়েল আহমেদ এর নেতৃত্বে যুবদল নেতা মো: রফিকুল ইসলাম তালুকদারকে শ্যামগঞ্জ বাজার ধান মহল তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে গৌরীপুর থানায় নিয়ে যাওয়া হয়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ও,সি)মোঃ হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে কেন রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে,তিনি বলেন,৬ জানুয়ারী ২০২৫ ইং সিধলা ইউনিয়নের টেংগুরী পাড়া গ্রামে গাড়ি ভাংচুর সহ মারা মারির ঘটনায় মামলা হয়েছিল।সেই মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং আগামীকালকে তাকে কোর্টে সোপর্দ করা হবে।

যুবদল নেতা রফিকুল ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে নাম প্রকাশ্যে অনিচ্ছুক বি এন পির অনেক নেতৃবৃন্দ বলেন,আজকে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী। আজকে রাজপথের ত্যাগী যুবদল নেতা রফিক মিথ্যা মামলায় গ্রেফতার এটা মেনে নেওয়ার মতন না। এজন্যই কি আমরা সতের বছর রাজপথে সংগ্রাম করেছিলাম?

উল্লেখ্য টেংগুরী পাড়ার গাড়ি ভাংচুর ও মারামারির এ ঘটনায় ৯ জানুয়ারী ২০২৫ ইং সিধলা ইউনিয়নের পাইস্কা গ্রামের বাসিন্দা মো: সেলিম মিয়া বাদী হয়ে ২৯ জনের নাম ছাড়াও অজ্ঞাতপরিচয় ১৫ -২০ জনকে আসামি করে মামলা করেছিলেন।
সেই মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি থাকায় যুবদল নেতা রফিকুল ইসলামকে গ্রেফতার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026