পীরগাছা উপজেলা বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন।
মোঃজমির উদ্দিন পীরগাছা(রংপুর)প্রতিনিধি
Update Time :
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
৪৬
Time View
পীরগাছা উপজেলা বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন।
মোঃজমির উদ্দিন পীরগাছা(রংপুর)প্রতিনিধি "রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ"—এই স্লোগানকে সামনে রেখে পীরগাছা উপজেলা বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে 'জাতীয় মৎস্য পক্ষ-২০২৬' উদ্বোধন করা হয়েছে। রোববার ১৬ আগস্ট বিকালে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান (অ,দা,) । সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ, পীরগাছা উপজেলা প্রধান সমন্বয়কারী আবদুল্লাহ আল মামুন (শিমুল) এনসিপির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধি, জলাশয় সংরক্ষণ এবং রূপালি ইলিশসহ দেশীয় মাছের বংশবৃদ্ধিতে সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।
98
মোঃজমির উদ্দিন
পীরগাছা(রংপুর)প্রতিনিধি
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে পীরগাছা উপজেলা বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদ্বোধন করা হয়েছে।
রোববার ১৬ আগস্ট বিকালে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান (অ,দা,) ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।
এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ, পীরগাছা উপজেলা প্রধান সমন্বয়কারী আবদুল্লাহ আল মামুন (শিমুল) এনসিপির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধি, জলাশয় সংরক্ষণ এবং রূপালি ইলিশসহ দেশীয় মাছের বংশবৃদ্ধিতে সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।