রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময়
স্টাফ রিপোর্টার: মোঃ মাহাবুল ইসলাম মুন্না
Update Time :
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
৩৮
Time View
রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময়
স্টাফ রিপোর্টার: মোঃ মাহাবুল ইসলাম মুন্না রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের সিনিয়র পোর্টফোলিও ম্যানেজার এবং লিভিবল অ্যান্ড ইনক্লুসিভ সিটিজ ফর অল (LICA) প্রকল্পের হেড কাথারিনা মানেকে। মঙ্গলবার (১৮ আগস্ট) নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাজশাহী মহানগরীর টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নগর বনায়ন, পরিবেশ সংরক্ষণ ও নগর ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। একই সঙ্গে নগরীর উন্নয়ন কার্যক্রমে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কারিগরি সহায়তা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন তারা। এ সময় জিআইজেডের ইমপ্রেশন ম্যানেজার বিপাশা দত্ত, আরবান অ্যান্ড রিজওনাল ডেভেলপমেন্ট অ্যাডভাইজার মো. শামিউল আলিম শাহ এবং ফরেস্ট্রি অ্যান্ড বায়োডাইভারসিটি অ্যাডভাইজার পাঞ্চানন কুমার ধালী উপস্থিত ছিলেন। এছাড়া রাসিকের সচিব সোহেল রানা ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “রাজশাহীকে আধুনিক, পরিবেশবান্ধব, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়ন করছে।” তিনি বলেন, নগর উন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাজশাহীর স্থানীয় বাস্তবতা ও নগরবাসীর প্রয়োজনকে গুরুত্ব দিয়ে জিআইজেডসহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বিতভাবে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন তিনি। সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে রাজশাহী মহানগরীর পরিবেশবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
81
স্টাফ রিপোর্টার: মোঃ মাহাবুল ইসলাম মুন্না
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের সিনিয়র পোর্টফোলিও ম্যানেজার এবং লিভিবল অ্যান্ড ইনক্লুসিভ সিটিজ ফর অল (LICA) প্রকল্পের হেড কাথারিনা মানেকে।
মঙ্গলবার (১৮ আগস্ট) নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাজশাহী মহানগরীর টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নগর বনায়ন, পরিবেশ সংরক্ষণ ও নগর ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। একই সঙ্গে নগরীর উন্নয়ন কার্যক্রমে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কারিগরি সহায়তা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন তারা।
এ সময় জিআইজেডের ইমপ্রেশন ম্যানেজার বিপাশা দত্ত, আরবান অ্যান্ড রিজওনাল ডেভেলপমেন্ট অ্যাডভাইজার মো. শামিউল আলিম শাহ এবং ফরেস্ট্রি অ্যান্ড বায়োডাইভারসিটি অ্যাডভাইজার পাঞ্চানন কুমার ধালী উপস্থিত ছিলেন। এছাড়া রাসিকের সচিব সোহেল রানা ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “রাজশাহীকে আধুনিক, পরিবেশবান্ধব, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়ন করছে।”
তিনি বলেন, নগর উন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাজশাহীর স্থানীয় বাস্তবতা ও নগরবাসীর প্রয়োজনকে গুরুত্ব দিয়ে জিআইজেডসহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বিতভাবে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে রাজশাহী মহানগরীর পরিবেশবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।