1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

সাংগঠনিক অভিজ্ঞতায় এগিয়ে খোকন: সাঘাটা ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তনের হাওয়া

গাইবান্ধা জেলা প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৯০ Time View
119

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

আসন্ন কমিটিকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় এসেছেন সাবেক ছাত্রনেতা ময়নুল হাসান খোকন।

তিনি সাঘাটা উপজেলা থানা ছাত্রদলের সাবেক সদস্য এবং ৮ নং জুমারবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে গতিশীল রাখার কারণেই তার নাম আলোচনায় এসেছে।

ছাত্র রাজনীতিতে খোকন পরিশ্রমী ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি রাজপথে সক্রিয় ছিলেন। জুমারবাড়ি ইউনিয়ন সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ওই ইউনিয়নে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করেন।

নেতাকর্মীরা জানান, দুঃসময়ে খোকন সবসময় কর্মীদের পাশে ছিলেন। তার নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূলের প্রতি দায়বদ্ধতার কারণে উপজেলার বড় একটি অংশ তাকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায়।

তাদের প্রত্যাশা, খোকনের হাত ধরে সাঘাটা উপজেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

কমিটি গঠন প্রক্রিয়া শুরু হলে জেলা ও কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছেন সাঘাটার ছাত্রদল কর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026