পাইকগাছায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় নারীসহ গ্রেপ্তার ২
এফ,এম,এ রাজ্জাক, পাইকগাছা (খুলনা)
Update Time :
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
৪১
Time View
পাইকগাছায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় নারীসহ গ্রেপ্তার ২
এফ,এম,এ রাজ্জাক, পাইকগাছা (খুলনা) পাইকগাছায় তালার গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় পাইকগাছা উপজেলার কপিলমুনির কাশিমনগর এলাকা থেকে রবিবার (১৬ আগস্ট) সকালে এক নারীসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন নারী শিপ্রা বিশ্বাস (৩৫) ও অনুপ বিশ্বাস (৩৮)। শিপ্রা বিশ্বাস কাশিমনগর এলাকার সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী এবং অনুপ বিশ্বাস একই এলাকার দেবব্রত বিশ্বাসের ছেলে ও স্থানীয় কমিউনিটি ক্লিনিকের কর্মচারী। এর আগে কয়রার জনৈকা গৃহবধূ গত ১৪ আগস্ট তাকে প্রথমে অচেতন ও পরে জোরপূর্বক গণধর্ষণ করা হয়েছে মর্মে তালা থানায় একটি মামলা করেন। যার নং-১০। মামলার বিবরণ, ঘটনার শিকার নারীর পারিবারিক সূত্র ও থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে খুলনার কয়রা উপজেলার ঘুগরাকাটি গ্রামের অসুস্থ ওই গৃহবধূকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা করানোর কথা বলে তাকে কৌশলে তালা ব্রীজ মোড় এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যায় রাজু নামের ওই যুবক। এসময় রাজু নিজেকে সাতক্ষীরার একটি ক্লিনিকে চাকুরি করেন বলে পরিচয় দেন। এরপর রাতে ওই বাড়িতে বসবাসকারী এক নারীর সহযোগীতা
76
এফ,এম,এ রাজ্জাক, পাইকগাছা (খুলনা)
পাইকগাছায় তালার গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় পাইকগাছা উপজেলার কপিলমুনির কাশিমনগর এলাকা থেকে রবিবার (১৬ আগস্ট) সকালে এক নারীসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন নারী শিপ্রা বিশ্বাস (৩৫) ও অনুপ বিশ্বাস (৩৮)। শিপ্রা বিশ্বাস কাশিমনগর এলাকার সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী এবং অনুপ বিশ্বাস একই এলাকার দেবব্রত বিশ্বাসের ছেলে ও স্থানীয় কমিউনিটি ক্লিনিকের কর্মচারী।
এর আগে কয়রার জনৈকা গৃহবধূ গত ১৪ আগস্ট তাকে প্রথমে অচেতন ও পরে জোরপূর্বক গণধর্ষণ করা হয়েছে মর্মে তালা থানায় একটি মামলা করেন। যার নং-১০।
মামলার বিবরণ, ঘটনার শিকার নারীর পারিবারিক সূত্র ও থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে খুলনার কয়রা উপজেলার ঘুগরাকাটি গ্রামের অসুস্থ ওই গৃহবধূকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা করানোর কথা বলে তাকে কৌশলে তালা ব্রীজ মোড় এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যায় রাজু নামের ওই যুবক। এসময় রাজু নিজেকে সাতক্ষীরার একটি ক্লিনিকে চাকুরি করেন বলে পরিচয় দেন। এরপর রাতে ওই বাড়িতে বসবাসকারী এক নারীর সহযোগীতা