1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বিজয়নগর থেকে সিএনজি চুরি করে নবীনগর ৩ চোর আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩৭ Time View
80

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শেখ হাসিনা সড়ক থেকে একটি সিএনজি অটোরিকশা চুরি করে পালিয়ে যাওয়ার সময় নবীনগর পৌর এলাকার পশ্চিমপাড়া থেকে তিন সন্দেহভাজন চোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাঁদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে বিজয়নগরের শেখ হাসিনা সড়ক এলাকা থেকে একটি সিএনজি চুরি করে চোরচক্রটি নবীনগরের দিকে নিয়ে আসছিল। পথিমধ্যে বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁরা সজাগ হন।
পরবর্তীতে নবীনগর পৌরসভার পশ্চিমপাড়া বুধবার সকালে এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা ধাওয়া করে ওই তিন চোরকে আটক করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাঁদের গণধোলাই দেন।
ঘটনার খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত তিনজনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, অপরাধ ও চুরি-ছিনতাইয়ের বিরুদ্ধে সাধারণ মানুষের এমন সচেতনতা ও তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলা প্রশংসনীয়। তবে যেকোনো পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নিয়ে অভিযুক্তদের দ্রুত পুলিশের কাছে সোপর্দ করাই সবচেয়ে নিরাপদ ও আইনসম্মত পথ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026