1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

সারাদেশে অবিলম্বে গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে (ইউপিসিসি)’র উদ্যোগে স্মারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪০ Time View
88

সটাফ রিপোর্টার
মো:জহিরুল ইসলাম ০১৩০৭-৮৭১৭৪৪
সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে এবং সাংবাদিকদের সাংবিধানিক অধিকার সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার হাতে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ সোমবার ১৭ই আগস্ট ২০২৬ ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি শিব্বির আহমেদ ওসমান এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।
স্মারকলিপিতে সারাদেশে সাংবাদিক নির্যাতন, গুম, খুন বন্ধ, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং কারাবন্দি সাংবাদিকদের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির জোরালো দাবি জানানো হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র সভাপতি শিব্বির আহমেদ ওসমান বলেন, “গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো গণমাধ্যম। কিন্তু বর্তমানে দেশে সাংবাদিকদের ওপর যে নির্যাতন, গুম ও মিথ্যা মামলার হয়রানি চলছে, তা স্বাধীন সাংবাদিকতার পথকে রুদ্ধ করছে। আমরা অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সকল কালো আইন বাতিল বা সংশোধন করার দাবি জানাচ্ছি।
সংগঠনের সহ-সভাপতি জামাল চৌধুরী বিপ্লব বলেন, সত্য প্রকাশে সাংবাদিকদের কণ্ঠরোধ করার যেকোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে। গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া একটি সুস্থ সমাজ কল্পনা করা যায় না। তাই অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া সকল কাল্পনিক মামলা প্রত্যাহার করতে হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আজ সাংবাদিকরা কারাবন্দি হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। আমরা চাই অবিলম্বে কারাবন্দি সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি দেওয়া হোক এবং স্বাধীনভাবে কাজ করার আইনি ও সামাজিক পরিবেশ তৈরি করা হোক।
ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির পক্ষে সভাপতি শিবির আহমেদ ওসমান ও সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম স্মারকলিপিতে ৫টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন:১. সারাদেশে সাংবাদিক নির্যাতন, গুম ও খুনের ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।২. সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সকল রাজনৈতিক, কাল্পনিক, মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।৩. পেশাগত দায়িত্ব পালনকালে গ্রেপ্তারকৃত এবং বর্তমানে কারাবন্দি সকল সাংবাদিককে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।৪. কর্মক্ষেত্রে সাংবাদিকদের জানমালের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার আইনি ও সামাজিক পরিবেশ নিশ্চিত করতে হবে।৫. গণমাধ্যম দমনমূলক সকল কালো আইন বাতিল বা সংশোধন করতে হবে।স্মারকলিপিতে আশা প্রকাশ করা হয় যে, দেশে স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতার পরিবেশ রক্ষায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।উল্লেখ্য, এই স্মারকলিপির অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী, আইনমন্ত্রীসহ প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা এবং সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের কাছে প্রেরণ করা হয়েছে।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র সহ-সভাপতি জামাল চৌধুরী বিপ্লব, যুগ্ম- সম্পাদক কবির আহমেদ মানিক, মাহমুদ হায়দার জীবন, সহ-সাধারণ সম্পাদক রোকন উদ্দিন জয়, সাংগঠনিক সম্পাদক অরূপ চন্দ সহ-সাংগঠনিক সম্পাদক অলি চৌধুরী এবং শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোলায়মান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026