1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

পাঁচবিবিতে ব্র্যাক উদ্যোক্তাদের সমাপনী সেমিনার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪৬ Time View
89

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ১৯ আগষ্ট/২৬
তরুণ-তরুণীদের আর্থিকভাবে সক্ষমতা বৃদ্ধিতে উদ্যোক্তা গড়তে ব্র্যাকের ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত হয়। বুধবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা হলরুমের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন প্রধান অতিথি ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা মোঃ সামসুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, প্রকল্পের ডেপুটি ম্যানেজার নীতিশ কুমার, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ আরিফুল ইসলাম, দক্ষতা উন্নয়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক শিশির রঞ্জন রায়, জেলা কর্মকর্তা সুজন শাহিন সহ বিভিন্ন কর্মকর্তাগণ।
এছাড়া স্থানীয় ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রকল্পের ক্লায়েন্ট ও মেন্টর, তরুণ উদ্যোক্তা এবং বিভিন্ন পর্যায়ের অংশীজনরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে সহজলভ্য আর্থিক সেবা, দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক পরামর্শ, মেন্টরশিপ এবং বাজারের সঙ্গে কার্যকর সংযোগ অপরিহার্য। প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তা নিশ্চিত করা গেলে তরুণরা শুধু নিজেদের কর্মসংস্থানই তৈরি করবে না, পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
প্রকল্পের মাধ্যমে উপজেলার সাড়ে ৪’শ তরুণ উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ সৃষ্টি, ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসইভাবে উদ্যোগ পরিচালনার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়। এমন উদ্যোগ ভবিষ্যতে যুব উদ্যোক্তাদের কাজে লাগবে।
অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন, উপকারভোগী উদ্যোক্তাদের অভিজ্ঞতা, বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পের মাধ্যমে উপকৃত কয়েকজন উদ্যোক্তা ও অংশীজন অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
আকতার হোসেন বকুল
০১৭৩৩-১৪১৬৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026