1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪৯ Time View
103

মোঃ কামরুজ্জামান সরকার (বাবু)
পোরশা নওগাঁ প্রতিনিধি –
মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর সাপাহার উপজেলার তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ করা হয়েছে। আজ ১৯ আগস্ট ২০২৬, বুধবার অত্যন্ত আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাকিল জাবেদের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় এ বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়। জানা যায়, বিদ্যালয়ের ভবনের পেছনের ফাঁকা জায়গায় ৬০টি উন্নত জাতের আমগাছের চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বারি আম-৪ এবং সাপাহারের বিশ্বখ্যাত আম্রপালি জাতের আমচারা।
বৃক্ষরোপণকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাকিল জাবেদের সাথে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী স্বপন কুমার পাল। এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ফলদ সম্পদের প্রাচুর্য বাড়ানোর লক্ষ্যে বিদ্যালয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026