1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

লাঙ্গলজোড়ায় ৪০০ ফিট নতুন ইটের রাস্তা উদ্বোধন: অবসান ঘটলো দীর্ঘদিনের কাদা-ভোগান্তির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩১ Time View
61

মোঃ গোলাম সরোয়ার প্রিন্স
জামালপুর প্রতিনিধি:
দীর্ঘদিনের কাদা, জঞ্জাল আর যোগাযোগের চরম অবর্ণনীয় দুর্ভোগ কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জামালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। ওয়ার্ডটির লাঙ্গলজোড়া এলাকার ফরহাদ শেখের বাড়ি থেকে শুরু করে সেলিম শেখের বাড়ি পর্যন্ত নির্মিত ৪০০ ফিট দৈর্ঘ্যের একটি নতুন ইটের রাস্তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
আজ সকালে এক উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাল ফিতে কেটে নতুন এই রাস্তাটির শুভ উদ্বোধন করেন জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই স্থানীয় নেতাকর্মী ও এলাকাটির বিপুলসংখ্যক সাধারণ বাসিন্দা মেয়র পদপ্রার্থী শাহ্ আব্দুল্লাহ আল মাসুদকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। রাস্তার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় এবং এলাবাসীর যাতায়াত সুগম হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সর্বস্তরের জনগণ।
উদ্বোধনপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এলাকাবাসী ও পৌরসভার সার্বিক কল্যাণ, সুখ-সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর ফিতা কেটে বহুল কাঙ্ক্ষিত রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, সামান্য বৃষ্টিতেই এই রাস্তায় চরম কাদা সৃষ্টি হতো, যার ফলে এতদিন হেঁটে চলাই দায় হয়ে পড়েছিল। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থী, অসুস্থ রোগী এবং বৃদ্ধদের যাতায়াতে পোহাতে হতো চরম ভোগান্তি। নতুন এই ইটের রাস্তাটি নির্মাণের ফলে তাঁদের দীর্ঘদিনের অবর্ণনীয় কষ্ট ও চলাচলের সমস্যার স্থায়ী সমাধান হলো। এখন থেকে নির্বিঘ্নে ও স্বস্তিতে যাতায়াত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026