1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

পাইকগাছায় জলাবদ্ধতার ভোগান্তি ও প্রতিকারে করণীয় শীর্ষক গনতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

পাইকগাছা খুলনা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪৩ Time View
84

পাইকগাছা খুলনা প্রতিনিধি ” খুলনার পাইকগাছা উপজেলার গড়ুইখালী,রাড়ুলী, কপিলমুনি,গদাইপুর,লস্কর,হরিঢালী ইউনিয়নসহ উপজেলার সকল ইউনিয়ন বর্তমানে জলাবদ্ধতার মুখোমুখি।
জলবায়ু পরিবর্তন,পরিবেশগত অবক্ষয় ও মানবাধিকার রক্ষায় ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশ-এর সহায়তায় বারসিক (BARCIK) ৪ বছর মেয়াদি “এনগেজ (ENGAGE) প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের অংশ হিসেবেই নাগরিক ও কর্তৃপক্ষের সংযোগ ঘটাতে এবং টেকসই সমাধান খুঁজতে এই গণতান্ত্রিক সংলাপের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে বারসিক এনগেজ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন বারসিক এনগেজ প্রকল্পের সমন্বয়কারী কুমারেশ চন্দ্র বাউলিয়া। বক্তব্য রাখেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি পরিবেশ ও মানবাধিকারকর্মী

সাংবাদিক এ্যাড এফএমএ রাজ্জাক, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি পরিবেশ সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান, পাইকগাছা সরকারি কলেজের সহকারী প্রভাষক সুস্মিতা সরকার।
পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ফসিয়ার রহমানের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন পরিবেশ সাংবাদিক আলাউদ্দিন রাজা, মানছুর রহমান জাহিদ কাজী সোহাগ, পাইকগাছা কলেজ শিক্ষার্থী ফোরামের, শেখ সানজিদা উপজেলা সুশীল সমাজ সংগঠন সিএসও’র সদস্য সচিব কাজী সিফাত উল্লাহ,সিএসও সদস্য আফজাল হোসেন,ছন্দা সুলতানা, আফরোজা বেগম, মিন্টু অধিকারী, শরিফুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন সিএসও’ সদস্যবৃন্দ।
বারসিক এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার বাবলু জোয়ারদারের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন,গ্রাম ও ইউনিয়ন সুশীল সমাজ প্রতিনিধি,স্থানীয় সরকার প্রতিনিধি,শিক্ষক, সাংবাদিক,এনজিও প্রতিনিধি ও বারসিক প্রতিনিধিগণ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026