1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতার পরিবারের পক্ষ থেকে বৃত্তি ফাণ্ড গঠন

কালিগঞ্জ ব্যুরোঃ
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৩৩ Time View
72

কালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সাবেক বস্ত্রমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এম মনসুর আলীর পরিবারের পক্ষ থেকে গরীব ও মেধাবী ছাত্রীদের অর্থ সহায়তা প্রদানের লক্ষ্যে বৃত্তি ফাণ্ড গঠনের উদ্যোগ গৃহীত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে কলেজ ক্যাম্পাসে এসে শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে বৃত্তিপ্রদানসহ বিভিন্ন সহায়তামূলক কার্যক্রমের ঘোষণা দেন প্রতিষ্ঠাতার মেয়ে ও জামাতারা।

এ সময় মরহুম অ্যাডভোকেট এম মনসুর আলীর জামাতা মমিনুল ইসলাম, মেয়ে মালিহা মনসুর, মাসুদা খান, মুরশেদা দোহা, মরিয়ম মনসুর, দৌহিত্র মোহাম্মদ রুবাইয়েত জানান, দক্ষিণ বঙ্গের অবহেলিত নারীদের মাঝে শিক্ষার আলো ছড়াতে অ্যাডভোকেট এম মনসুর আলী তার সহধর্মিনী বেগম রোকেয়া মনসুর এর অনুপ্রেরণায় কালিগঞ্জ উপজেলা সদরে ১৯৮৯ সালে রোকেয়া মনসুর মহিলা কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। যে উদ্দেশ্য নিয়ে সেসময় কলেজটি প্রতিষ্ঠা করা হয়েছিল সেটি শতভাগ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। কলেজটি যাতে আগামীতে আরও সুনাম অর্জন করতে পারে সেজন্য শিক্ষক, কর্মচারি, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর সক্রিয় সহযোগিতা কামনা করেন তারা। প্রতিষ্ঠাতার মেয়েরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অর্থসহায়তা প্রদানের জন্য বৃত্তিফাণ্ড গঠন, অবকাঠামো উন্নয়নসহ কলেজের সার্বিক উন্নয়নের ব্যবস্থা এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদানের পাশাপাশি কলেজটি জাতীয়করণের উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় কলেজের সহকারী অধ্যাপক ও পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি নিয়াজ কওছার তুহিন, আব্দুর রউফ, রেজাউল হক, তারক চন্দ্র সরকার, আব্দুল ওহাব, নাজিমুদ্দীন আহম্মেদ, তৌহিদুর রহমান, মাসুদুর রহমান, বিকাশ চন্দ্র মিস্ত্রি, বিলকিস আক্তার, ডিএম নাসির উদ্দীন, সোমা বিশ্বাস, শম্পা রানী মৃধা, নবতরণ গায়েন, হালিমা খাতুন, হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার সুপার শেখ শফিউল্লাহ, সহকারী শিক্ষক ফারুক হোসেনসহ রোকেয়া মনসুর মহিলা কলেজের শিক্ষক, কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবিঃ সাতক্ষীরার কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতার পরিবারের পক্ষ থেকে বৃত্তি ফাণ্ড গঠনের সদস্যবৃন্দ।

কালিগঞ্জ ব্যুরোঃ শেখ শরিফুল ইসলাম ০১৭৮০৫৬০৬৬০।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026