1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ১০:১৩|
Title :
গোদাগাড়ীতে নারী সমাজের সঙ্গে মেয়র পদপ্রার্থী অলিউল্লাহ রনির মতবিনিময় সাধারণ মানুষের কথা শোনা ও পাশে থাকার অঙ্গীকার ফার্মেসিতে কাজ করে জিপিএ-৫ পাওয়া সেই প্রান্তের পাশে দাঁড়াল বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন! বান্দরবান নির্বাহী কমিটির উদ্যোগে ৫৬ তম মাহফিলে সীরতুন্নবী সাঃ এর প্রস্তুতি সভা বাদে জোহর বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। পুরুষ ডাক্তার দিয়ে নারী রোগীদের আল্ট্রাসনোগ্রামের অভিযোগ এবং তীব্র নিন্দা! ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় জমি নিয়ে বিরোধ ‘চাঁদা না দেওয়ায়’ বাড়ি-দোকানে হামলা, লুটের অভিযোগ নাসিরনগরে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে  বিপর্যস্ত জনজীবন, বিল নিয়েও  কারসাজির অভিযোগ স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা। দ্বিতীয় বিয়ে করায় স্ত্রীর আত্মহত্যা । সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা ডুমুরিয়ায় খাল খননে অনিয়ম: সরকারি কোষাগারে ফেরত গেল ১ কোটি ৩৬ লাখ টাকা

ঢালীস আম্বার নিবাসে মুন্সীগঞ্জ জেলা ৯৩ ব্যাচের মিলনমেলা ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত

আমজাদ হোসেন মিঠু বিশেষ প্রতিনিধি, সিরাজদিখান,মুন্সিগঞ্জ।
  • Update Time : শুক্রবার, আগস্ট ২১, ২০২৬,
  • 119 Time View
145

আমজাদ হোসেন মিঠু
বিশেষ প্রতিনিধি,
সিরাজদিখান,মুন্সিগঞ্জ।

মনোরম ও আনন্দঘন পরিবেশে মুন্সীগঞ্জ জেলার ১৯৯৩ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের নিয়ে আয়োজিত হলো এক বিশেষ মিলনমেলা ও ‘বন্ধু আড্ডা’। আজ ২১ আগস্ট ২০২৬, শুক্রবার দেশের অন্যতম দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র ‘ঢালীস আম্বার নিবাস’ রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও থানা এলাকা থেকে আগত ৯৩ ব্যাচের বন্ধুরা এই আয়োজনে অংশ নেন। দীর্ঘ দিন পর সহপাঠীদের কাছে পেয়ে সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। নাচ, গান, বাল্যকালের স্মৃতিচারণ এবং আড্ডায় মেতে উঠে ক্ষণিকের জন্য সবাই যেন হারিয়ে গিয়েছিলেন সেই শৈশব ও কৈশোরের সোনালী দিনগুলোতে।
উক্ত মিলনমেলায় বিশেষ অতিথি ও আমন্ত্রিত ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাহিদুল ইসলাম বিপ্লব, কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী রুহুল আমিন, হাসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জব্বার খান, কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এইচ এম সাইফুল ইসলাম মিন্টু, ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান লিপু এবং শ্রীনগর উপজেলা নির্বাচন অফিসার সাঈদ আহমেদ।
এছাড়াও ৯৩ ব্যাচের বন্ধুদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হুমায়ুন ফরিদ, বাহাউদ্দিন বাহার, আমজাদ হোসেন মিঠু, মোহাম্মদ আইয়ুব খান, মোহাম্মদ আওলাদ হোসেন, হাজী মোহাম্মদ ফারুক হোসেন ,মোঃ আকরাম মোল্লা,মোহাম্মদ রফিকুল ইসলাম টিটু, মোহাম্মদ তপন মেম্বার, মোঃ আমজাদ শেখ, তাপস দাস, তপন কুমার রায়, সুধীর দত্ত, মহান মোড়ল, বুলবুল, মোহাম্মদ ডিউক, হাজী মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ গোলাম মোস্তফা সেন্টু, সাইফুল ইসলাম টুটুল, মোঃ মাহফুজ খান, মোহাম্মদ বাবু, এডভোকেট মোঃ সেলিম হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন মেম্বার, মোঃ দিদার হোসেন ও মোহাম্মদ খোকন মেম্বারসহ আরও অনেকে।
দিনব্যাপী নানান বর্ণাঢ্য আয়োজন, প্রীতিভোজ এবং স্মারক আড্ডার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। ভবিষ্যতে বন্ধুদের মধ্যে এই সামাজিক বন্ধন ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026