মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় কুকুটিয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হাজী রুহুল আমিনের অভিনন্দন
আমজাদ হোসেন মিঠু, বিশেষ প্রতিনিধি: শ্রীনগর মুন্সিগঞ্জ:
Update Time :
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
৪১
Time View
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় কুকুটিয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হাজী রুহুল আমিনের অভিনন্দন
আমজাদ হোসেন মিঠু, বিশেষ প্রতিনিধি: শ্রীনগর মুন্সিগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় ও শপথ গ্রহণ করায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোহাম্মদ রুহুল আমিন। এক অভিনন্দন বার্তায় হাজী রুহুল আমিন বলেন, "একজন ত্যাগী ও যোগ্য রাজনৈতিক নেতাকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে সমাসীন করার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সঠিক ও উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন ।" দূরদর্শী ও সময়োপযোগী নেতৃত্বের জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকেও বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে গণমানুষের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রাম করা এই নেতা মহামান্য রাষ্ট্রপতির দায়িত্ব পালনের ক্ষেত্রে দল-মত নির্বিশেষে দেশের সকল মানুষের কল্যাণ ও সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন। হাজী মোহাম্মদ রুহুল আমিন নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করেন।
86
আমজাদ হোসেন মিঠু,
বিশেষ প্রতিনিধি:
শ্রীনগর মুন্সিগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় ও শপথ গ্রহণ করায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোহাম্মদ রুহুল আমিন।
এক অভিনন্দন বার্তায় হাজী রুহুল আমিন বলেন, “একজন ত্যাগী ও যোগ্য রাজনৈতিক নেতাকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে সমাসীন করার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সঠিক ও উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন ।” দূরদর্শী ও সময়োপযোগী নেতৃত্বের জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকেও বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে গণমানুষের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রাম করা এই নেতা মহামান্য রাষ্ট্রপতির দায়িত্ব পালনের ক্ষেত্রে দল-মত নির্বিশেষে দেশের সকল মানুষের কল্যাণ ও সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন।
হাজী মোহাম্মদ রুহুল আমিন নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করেন।