পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:২২ আগষ্ট/২৬ জয়পুরহাটের পাঁচবিবি থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০'পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দু'জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাগজানা ইউনিয়নের সীমান্তবর্তী আটাপাড়ার উত্তর গোপালপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, উপজেলার রতনপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মোঃ আবু হাসান (৪৫) এবং উত্তর গোপালপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে মোঃ গোলাম রাব্বি (৩২)। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ তামবিরুল ইসলাম বলেন, " অভিযান কালে আটককৃতদের নিকট থেকে নেশার ৩০'পিস ট্যাপেন্টাডল উদ্ধারপূর্বক তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেন।" তিনি আরও জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি সাহেব। আকতার হোসেন বকুল ০১৭৩৩-১৪১৬৩৯
71
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:২২ আগষ্ট/২৬
জয়পুরহাটের পাঁচবিবি থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০’পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাগজানা ইউনিয়নের সীমান্তবর্তী আটাপাড়ার উত্তর গোপালপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, উপজেলার রতনপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মোঃ আবু হাসান (৪৫) এবং উত্তর গোপালপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে মোঃ গোলাম রাব্বি (৩২)।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ তামবিরুল ইসলাম বলেন, ” অভিযান কালে আটককৃতদের নিকট থেকে নেশার ৩০’পিস ট্যাপেন্টাডল উদ্ধারপূর্বক তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেন।” তিনি আরও জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি সাহেব।