ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ!
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Update Time :
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
৩৫
Time View
ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ!
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয় এবং এই ঘটনায় আরও একজন আসামি পলাতক রয়েছেন। গতকাল রাত সাড়ে ৮ টার দিকে নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া কোড়েরপাড় এলাকায় এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর পুলিশ ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত আলামত: তল্লাশির সময় একটি মোটরসাইকেল আটক করে দুই আরোহীর কাছ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ইয়াবাসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়। রাজীব হাসান আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামের মো. দানিছ মিয়ার ছেলে এবং বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পশ্চিম পাইকপাড়া এলাকায় বসবাস করেন। তার বিরুদ্ধে এর আগে দুটি মাদক মামলা রয়েছে। শামিম বিজয়নগর উপজেলার চাওড়া গ্রামের জসিমের ছেলে। তার বিরুদ্ধেও পূর্বে একটি মাদক মামলা রয়েছে। বিজয়নগর উপজেলার সিংগারবিল এলাকার রুবেল নামের অপর এক আসামি এই ঘটনায় পলাতক রয়েছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছে।
60
সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয় এবং এই ঘটনায় আরও একজন আসামি পলাতক রয়েছেন।
গতকাল রাত সাড়ে ৮ টার দিকে নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া কোড়েরপাড় এলাকায় এই অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর পুলিশ ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
উদ্ধারকৃত আলামত: তল্লাশির সময় একটি মোটরসাইকেল আটক করে দুই আরোহীর কাছ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ইয়াবাসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়।
রাজীব হাসান আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামের মো. দানিছ মিয়ার ছেলে এবং বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পশ্চিম পাইকপাড়া এলাকায় বসবাস করেন। তার বিরুদ্ধে এর আগে দুটি মাদক মামলা রয়েছে।
শামিম বিজয়নগর উপজেলার চাওড়া গ্রামের জসিমের ছেলে। তার বিরুদ্ধেও পূর্বে একটি মাদক মামলা রয়েছে।
বিজয়নগর উপজেলার সিংগারবিল এলাকার রুবেল নামের অপর এক আসামি এই ঘটনায় পলাতক রয়েছেন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছে।