1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

জমকালো আয়োজনে জামালপুর জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ গোলাম সরোয়ার প্রিন্স জামালপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪২ Time View
108

মোঃ গোলাম সরোয়ার প্রিন্স
জামালপুর জেলা প্রতিনিধি:

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে জামালপুরে শুরু হয়েছে ‘জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। রোববার (২৩ আগস্ট) দুপুরে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের
উদ্বোধন আনুষ্ঠানিক করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন, “তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা, শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো এবং ক্রীড়াঙ্গনকে নতুন করে উজ্জীবিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। জামালপুরের ফুটবল ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে এবং তৃণমূল থেকে উদীয়মান খেলোয়াড় তুলে আনতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি জামালপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দেন।

জামালপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে জেলা সদর, পৌরসভা এবং বিভিন্ন উপজলাসহ মোট ৮টি ফুটবল দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় জামালপুর সদর উপজেলা ফুটবল দল এবং মাদারগঞ্জ উপজেলা ফুটবল দল।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা ক্রীড়া সংস্থা ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ হাজারো ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। টানটান উত্তেজনাপূর্ণ খেলাটি দেখতে স্টেডিয়ামে দর্শক ও ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026