1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা। দ্বিতীয় বিয়ে করায় স্ত্রীর আত্মহত্যা ।

মোঃ মোশারফ হোসেন। (নেত্রকোনা )প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৯৫ Time View
155

মোঃ মোশারফ হোসেন।
(নেত্রকোনা )প্রতিনিধিঃ

স্বামী দ্বিতীয় বিয়ে করায় নেত্রকোনার মদন উপজেলা রুনা রানী তালুকদার (২৩) নামের এক গৃহবধূ ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যা করেছে। রোববার সকালে মদন থানার পরিদর্শক (তদন্ত) অসীম কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২১আগস্ট শুক্রবার ঘুমের ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে পড়লে পরিবারের লোকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

রুনা রানী তালুকদার উপজেলার মাঘান ইউনিয়নের চত্রমপুর গ্রামের জীবন কৃষ্ণ তালুকদারের মেয়ে ও খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামের বিশ্বজিৎ সরকারের স্ত্রী।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মদন উপজেলার চত্রমপুর গ্রামের জীবন তালুকদারের মেয়ে রুনা রানী তালুকদার জেলার খালিয়াজুরী উপজেলার বল্লী গ্রামের আনন্দ সরকার ( ৬০)এর ছেলে বিশ্বজিতের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিশ্বজিৎ তার স্ত্রীকে যৌতুকের জন্য বিভিন্ন সময় মারধর করত। বাপের বাড়ি থেকে যৌতুক এনে না দেওয়ায় গত ১০-১৫ দিন আগে বিশ্বজিৎ তার স্ত্রী রুনাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন।
অত্যাচার সহ্য করতে না পেরে রুনা তার স্বামীর বিরুদ্ধে গত (২ আগস্ট) নেত্রকোনা আদালতে যৌতুক বিরোধী আইনে মামলা দায়ের করেন।
এ ফাঁকে বিশ্বজিৎ বিশ্বাস দ্বিতীয় বিয়ে করেন। স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শুনে রুনা রানী তালুকদার (২১আগস্ট) অতিরিক্ত ঘুমের ঔষধ সেবন করেন। এতে অজ্ঞান হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
অবস্থা খারাপ হওয়ায় দ্রুত নিয়ে যান কিশোরগঞ্জ জেলা হাসপাতালে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

২২ আগস্ট শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রুনা রানী তালুকদার হাসপাতালে মৃত্যুবরণ করেন। ময়নাতদন্ত শেষে শনিবার রাতে গৃহবধূর মরদেহ গ্রামের বাড়ি মদন উপজেলার চত্রমপুরে নিয়ে আসেন।

গৃহবুধুর ভাই অসীম তালুকদার বলেন, রুনার স্বামী বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আমর ছোট বোন কে মারধর করত।
কিছু হলেই বলতো তোর বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা নিয়ে আয়।
যৌতুকের টাকা না দেওয়া ১০-১৫ দিন আগে আমার ছোট বোন কে মারধর করে তার বাড়িতে থেকে তাড়িয়ে দেয় । এরপর রুনা তার স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করেন। এর মধ্যে রুনার স্বামী বিশ্বজিৎ দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি জানতে পেরে আমার বোন অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যা করেছে। আমরা এই নর পশু স্বামী বিশ্বজিৎ এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। হিন্দু সনাতন ধর্মলম্বী প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া
দ্বিতীয় বিবাহ করার কোন আইন নাই।
তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করব।

মদন থানার পরিদর্শক (তদন্ত) অসীম কুমার জানান, শুনেছি রুনা রানী তালুকদার নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয়
আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026