নিয়ামতপুরে শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের জীবনাবসান, শোকের ছায়া এলাকায়
Reporter Name
Update Time :
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
১১৪
Time View
নিয়ামতপুরে শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের জীবনাবসান, শোকের ছায়া এলাকায়
জাকির হোসেন নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা গ্রামের নিবাসী এবং নিয়ামতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডল পরলোকগমন করেছেন। সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডল গত কয়েক মাস ধরে ডায়াবেটিস ও লিভার জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বহু শিক্ষার্থীকে আলোর পথ দেখিয়ে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় এবং শিক্ষা অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী, শিক্ষার্থী ও স্বজন রেখে গেছেন। সোমবার দুপুরে ভাবিচা শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া (শেষকৃত্য) সম্পন্ন হয়। প্রিয় শিক্ষকের প্রয়াণে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় পরিবার এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।
163
জাকির হোসেন
নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা গ্রামের নিবাসী এবং নিয়ামতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডল পরলোকগমন করেছেন। সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডল গত কয়েক মাস ধরে ডায়াবেটিস ও লিভার জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বহু শিক্ষার্থীকে আলোর পথ দেখিয়ে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় এবং শিক্ষা অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী, শিক্ষার্থী ও স্বজন রেখে গেছেন।
সোমবার দুপুরে ভাবিচা শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া (শেষকৃত্য) সম্পন্ন হয়। প্রিয় শিক্ষকের প্রয়াণে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় পরিবার এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।