1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

রাজশাহীতে বিএসটিআই অনুমোদন না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩৬ Time View
65

মোঃ সোহেল রানা রাজশাহী
রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদন ও গুণগত মানসনদ না থাকায় খাবার পানি ও কেক উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সংবাদ সাবস্ক্রিপশন
সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর বিসিক শিল্পনগরী এলাকায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গুণগত মানসনদ নবায়ন না করে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন, বিক্রি ও বিতরণ এবং পণ্যের লেবেলে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের অভিযোগে রোজ পিওর ড্রিংকিং ওয়াটারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে ডেকোরেটেড কেক উৎপাদন ও বিক্রির অভিযোগে শোয়াইব সিফাত বেকারিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় বিএসটিআই রাজশাহী কার্যালয়ের প্রসিকিউটর ও সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।0
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভেজাল প্রতিরোধ এবং জনসাধারণের জন্য মানসম্মত ও নিরাপদ খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026