1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন খুটামারা রহমানীয়া উচ্চ বিদ্যালয়ে মনগড়া কমিটি গঠনের অভিযোগ

নীলফামারী: প্রতিনিধী, জামিয়ার রহমান,
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪৩ Time View
93

নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা রহমানীয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও আওয়ামী দোসর মোঃ আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মনগড়া ও বহিরাগতদের নিয়ে অবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠন, অনিয়ম এবং ব্যাপক দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
​আজ ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১টায় চৌপুতি বাজারে ‘খুটামারা রহমানীয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর’ যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
​৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোসফেকুর রহমান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন খুটামারা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক রায়হান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য রেজাউল করিম এবং উপজেলা তরুণদলের যুগ্ম আহ্বায়ক লাবলুর রহমান। এছাড়া অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মোছাঃ পেয়ারা আক্তার, মিলি বেগম ও নুর বানু বেগমসহ আরও অনেকে।
​মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ক্ষমতার অপব্যবহার করে সাধারণ অভিভাবক ও স্থানীয়দের মতামত তোয়াক্কা না করে মনগড়া ও বহিরাগত ব্যক্তিদের দিয়ে পকেট কমিটি গঠন করেছেন। তাঁর এই অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যালয়ের সার্বিক শিক্ষাব্যবস্থা ও সুষ্ঠু পরিবেশ ধ্বংসের মুখে পড়েছে। বক্তারা অবিলম্বে এই অবৈধ কমিটি বাতিল করে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক উপায়ে নতুন ম্যানেজিং কমিটি গঠনের জোর দাবি জানান।
​উক্ত মানববন্ধনে বিদ্যালয়ের শতাধিক অভিভাবক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকাবাসী অংশ নিয়ে দ্রুত এই অনিয়মের বিরুদ্ধে প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026