1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ৯:২৬|
Title :
কালিয়াকৈরে বনের ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তার লাশ উদ্ধার নিরাপত্তা ও জনকল্যাণে নতুন উদ্যোগ, ভৈরব-কুলিয়ারচরে ব্যস্ত দিন কাটালেন প্রতিমন্ত্রী নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মদনে এস এস সি সমমান উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত, সাইবার মামলায় র‍্যাবের হাতে গ্রেফতার বরখাস্তকৃত অধ্যক্ষ আব্দুল হালিম সড়ক ও ব্রিজ দখল করে অবৈধ দোকানপাট: চরম ভোগান্তিতে এলাকাবাসী জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাই নিহত জাতীয় প্রেস ক্লাবের সামনে কথিত মানববন্ধনকে ‘বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত’ দাবি কালীগঞ্জ বিএনপির দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক “জুয়েল”

সিএমপিতে শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত*

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬,
  • 27 Time View
41

*
কামরুল ০১৮৮৩০৮৮০৮৪
চট্টগ্রাম মহানগর এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষ্যে আয়োজিত র‍্যালি ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ ২৭ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, বিকাল ৩.০০ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি সম্মেলন কক্ষে ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয়।
সভায় শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অনুষ্ঠিতব্য ধর্মীয় অনুষ্ঠান, শোভাযাত্রা ও র‍্যালিকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিতকরণ এবং সকল ধর্মপ্রাণ মানুষের শান্তিপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উৎসবকে ঘিরে সম্ভাব্য সকল ধরনের আইন-শৃঙ্খলাজনিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের মধ্যে কার্যকর সমন্বয়, সতর্কতা ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মো: হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026