1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মেয়র পদপ্রার্থী অলিউল্লাহ রনির শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১১৫ Time View
157

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোদাগাড়ী পৌরসভার মেয়র পদপ্রার্থী ও সাবেক জেনারেল মেম্বার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনাব মো. অলিউল্লাহ রনি।

আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দলের গৌরবময় ইতিহাস, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেয়। দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির অবদান অনস্বীকার্য।

তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের সর্বস্তরের নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে শান্তিপূর্ণ, দায়িত্বশীল ও গণমুখী ভূমিকা পালন করতে হবে।

মো. অলিউল্লাহ রনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে কাজ করে এসেছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখ-দুঃখের অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি।

শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীর সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026