
চট্টগ্রাম (সিএমপি )পতেঙ্গা স্টিলমিল বাজার এলাকার আরাফাত গল্লিতে এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে আয়োজিত এ ওয়াজ ও দোয়া মাহফিলের প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য পেশ করেন চট্টগ্রামের জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা জাহাঙ্গীর হুজুর। এই ছাড়া ও উপস্থিত ছিলেন
পতেঙ্গা থানা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন , এই ওয়াজ ও দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় এলাকাবাসী । এই ধর্মীয় ও পবিত্র ওয়াজ ও দোয়া মাহফিল সুন্দর ও সুস্থ পরিবেশে অত্যন্ত সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে
পবিত্র কোরআন তেলাওয়াত ও হামদ-নাত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এই মাহফিলে এলাকার সর্বস্তরের তৌহিদী জনতা ও ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলের প্রধান বক্তা তাঁর বক্তব্য রাখতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ, জীবনদর্শন এবং তাঁর পদাঙ্ক অনুসরণের ওপর বিস্তারিত ও শিক্ষণীয় আলোচনা করেন। মাহফিল শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।