1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ১২:০৮|
Title :
পটুয়াখালী জেলা উলানিয়া বন্দর জুনিয়ার প্রেসক্লাব পুরাতন দেখেছি অনেকবার, নতুন দেখব একবার”—সুফলাকাটীতে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগে বাড়ছে জনসাড়া মহেশখালীতে অস্ত্র ভান্ডার উদ্ধার ঠাকুরগাঁওয়ে একই দিনে দুই শিশুর প্রাণহানি, পানিতে ডুবে শোকের মাতম ময়মনসিংহ ধৌবাউড়া থানার মামলার বাদী কে আসামীর হুমকি। সমাজসেবায় দুই দশক—ডাঃ মোঃ আকবর হোসেন চিকিৎসার পাশাপাশি অসহায় মানুষের পাশে মানবিকতার অনন্য দৃষ্টান্ত গোদাগাড়ীর কৃতি সন্তান সাবেক আইজিপি ড. এম এনামুল হক আর নেই কাল জানাজা ও দাফন বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা যশোর মনিরামপুর উপজেলায় সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার পোরশায় তিন মাদকসেবী আটক: ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা।

জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাই নিহত

সাধন সাহা জয় স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, আগস্ট ২৯, ২০২৬,
  • 12 Time View
25

সাধন সাহা জয়
স্টাফ রিপোর্টার

​ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের ঘুষির আঘাতে আবু তাহের মিয়া (৬১) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার ২৮ আগস্ট রাতে উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা পশ্চিমপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আবু তাহের মিয়া ওই এলাকার মৃত রোসমত আলী ও মৃত চানমুন নেছার ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন শুক্রবার জমি নিয়ে বড় ভাই বজলু মিয়ার সঙ্গে আবু তাহের মিয়ার দীর্ঘ সময় ধরে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বজলু মিয়া তার ছোট ভাই আবু তাহের মিয়াকে সজোরে ঘুষি মারেন। এতে তিনি মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন এবং বমি করেন।

​পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

​এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে কসবা-আখাউড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব ও কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদসহ পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।

এ সময় পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026