1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ১২:০৮|
Title :
পটুয়াখালী জেলা উলানিয়া বন্দর জুনিয়ার প্রেসক্লাব পুরাতন দেখেছি অনেকবার, নতুন দেখব একবার”—সুফলাকাটীতে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগে বাড়ছে জনসাড়া মহেশখালীতে অস্ত্র ভান্ডার উদ্ধার ঠাকুরগাঁওয়ে একই দিনে দুই শিশুর প্রাণহানি, পানিতে ডুবে শোকের মাতম ময়মনসিংহ ধৌবাউড়া থানার মামলার বাদী কে আসামীর হুমকি। সমাজসেবায় দুই দশক—ডাঃ মোঃ আকবর হোসেন চিকিৎসার পাশাপাশি অসহায় মানুষের পাশে মানবিকতার অনন্য দৃষ্টান্ত গোদাগাড়ীর কৃতি সন্তান সাবেক আইজিপি ড. এম এনামুল হক আর নেই কাল জানাজা ও দাফন বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা যশোর মনিরামপুর উপজেলায় সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার পোরশায় তিন মাদকসেবী আটক: ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা।

নিরাপত্তা ও জনকল্যাণে নতুন উদ্যোগ, ভৈরব-কুলিয়ারচরে ব্যস্ত দিন কাটালেন প্রতিমন্ত্রী

মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • Update Time : শনিবার, আগস্ট ২৯, ২০২৬,
  • 10 Time View
22

মাহিন আহমেদ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

বাজারের নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা এবং অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মাঝে সহায়তা—বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় কাটিয়েছেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

শনিবার (২৯ আগস্ট) দিনব্যাপী ভৈরব ও কুলিয়ারচরের বিভিন্ন এলাকায় আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। সরকারি বিভিন্ন দপ্তর ও স্থানীয় প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উন্নয়ন ও সামাজিক সুরক্ষার নানা উদ্যোগ তুলে ধরা হয়।

সফরের শুরুতে সকাল ১০টায় ভৈরব বাজার ফাঁড়ি থানা চত্বরে ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বাজারজুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে নজরদারির আওতায় আনার এ উদ্যোগকে জননিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়।

এ সময় নিহত সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন সৈকতের পরিবারের সদস্যরা প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন।

পরে ভৈরব উপজেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে সরকারি সহায়তা বিতরণ করা হয়। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের হুইলচেয়ার, দুস্থদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও চারাগাছ এবং কৃষকদের স্প্রে মেশিন দেওয়া হয়। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঢেউটিন ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এসএসসি ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন প্রতিমন্ত্রী। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কাজ করার আহ্বান জানানো হয়।

ভৈরবের কর্মসূচি শেষে বিকেলে কুলিয়ারচরে যান প্রতিমন্ত্রী। সেখানে পৌরসভা কার্যালয়ে কুলিয়ারচর বাজার ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এরপর কুলিয়ারচর মৎস্যবাজার জামে মসজিদ ও বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান প্রতিষ্ঠানটি জাতীয়করণের দাবি জানান।

পরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও শ্রবণ সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন প্রতিমন্ত্রী।

দিনের শেষ কর্মসূচিতে কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মো. শরীফুল আলম।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন কুলিয়ারচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহজাহান সিরাজ।

প্রতিমন্ত্রীর দিনব্যাপী সফরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন কার্যক্রম গুরুত্ব পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026