1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বিএনপির শেকড় জনগণের মাঝে, ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

তৌহিদুল ইসলাম শামিম, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩৫ Time View
70

তৌহিদুল ইসলাম শামিম, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির শেকড় জনগণের মাঝে। যারা মনে করছেন, বিএনপিকে একটু নাড়া দিলেই দলটি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তারা ভুল ভাবছেন। বিএনপিকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না।

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, যারা বিএনপিকে ভয় দেখান, চোখ রাঙান কিংবা ভয় দেখানোর চেষ্টা করেন, তাদের গণতন্ত্রের ভাষায় কথা বলতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবনে কখনো আত্মসমর্পণ করেননি। অন্যায়ের প্রতিবাদ করার দলের নাম বিএনপি।

তিনি বলেন, জনগণের পক্ষে কথা বলা, গণতন্ত্র রক্ষা ও পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য বিএনপি কাজ করে যাচ্ছে।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘অপেক্ষা করুন, জনগণের কাছে যান। জনগণ যাকে আবারও ভোট দিয়ে দায়িত্ব দেবে, তারাই দেশ পরিচালনার দায়িত্ব পাবে। অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ ডেকে আনবেন না।’

তিনি আরও বলেন, জনগণ এখন সজাগ। জনদুর্ভোগ কীভাবে প্রতিরোধ করতে হয়, সেটিও তারা জানে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

মতবিনিময় সভায় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়া হোসেন শিল্পী, সিনিয়র সহ-সভাপতি শাহীনুর ইসলাম শাহীন, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুল সাত্তার মিলন, খট্টামাধবপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামছুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026